যে প্রেমের গুঞ্জন শোনা গেছে , মুখ খোলেননি কেউই, এই সম্পর্ক ঘিরে কয়েকটি অজানা তথ্য

আজও বলিউডের যেকোনও নায়িকাকে রূপ-যৌবনেই অনায়াসে হার মানিয়ে দিতে পারেন ৬৩ বছর বয়সী রেখা।

আজও বলিউডের যেকোনও নায়িকাকে রূপ-যৌবনেই অনায়াসে হার মানিয়ে দিতে পারেন ৬৩ বছর বয়সী রেখা। চাউনি দিয়েই যিনি সব কথা বলে দিতে পারেন সেই সুন্দরীর প্রেমে যে অনেকেই পড়েছেন। আর সেই জন্যই একটা সময়ে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসাবে উঠে এসেছিলেন তিনি। ১০ অক্টোবর রেখার জন্মদিন আর ১১ অক্টোবর মেগাস্টার অমিতাভ বচ্চনের জন্মদিন।

একটা সময়ে বলিউডে এই দুই তারকার সম্পর্ক নিয়ে বহু কিছু কানাঘুষো শুনতে পাওয়া যায়। কথা বলে, 'যা রটে তার কিছু তো বটে'! সেই সূত্রে ফেললে, এমন কিছু তথ্য বহুদিন ধরে উঠে এসেছে, যেখান থেকে সন্ধান মেলে অমিতাভ বচ্চন ও রেখার ঘনিষ্ঠ সম্পর্কের।

অমিতাভ-রেখা-জয়া

অমিতাভ-রেখা-জয়া

অমিতাভ , রেখা ও জয়া বচ্চন অভিনীত 'সিলসিলা' ছবিটির গোটা কাহিনি এই তিন অভিনেতা অভিনেত্রীর জীবনের সঙ্গে জুড়ে রয়েছে বলে অনেকে দাবি করেন। জয়া বচ্চনকে স্ত্রী হিসাবে পেয়েও রেখার সঙ্গে এককালে সম্পর্কে লিপ্ত হন অমিতাভ। এমনটাই এক সময়ে শোনা গিয়েছিল। আর সেই জিনিসই তুলে ধরে যশ চোপড়ার ছবি 'সিলসিলা'।

'অভিনেতা' অমিতাভ প্রসঙ্গ রেখা

'অভিনেতা' অমিতাভ প্রসঙ্গ রেখা

এক সাক্ষাৎকারে একবার রেখা বলেছিলেন অভিনেতা অমিতাভের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। সেই সময়ে তিনি বলেছিলেন,অমিতাভ বচ্চনের সমতে একজন বড় অভিনেতার মুখোমুখি দাড়ানোটাও সহজ বিষয় ছিল না।

 জয়াকে 'দিদিভাই' নামে ডাকেন রেখা

জয়াকে 'দিদিভাই' নামে ডাকেন রেখা

রেকার সঙ্গে যখন অমিতাভের প্রথম দেখা হয়, ততদিনে অমিতাভ জয়া বচ্চনের স্বামী। রেখা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তিনি অমিতাভকে 'দিদিভাই' জয়ার স্বামী হিসাবেই চিনতেন প্রথম থেকে।

কেমন লেগেছিল অমিতাভকে?

কেমন লেগেছিল অমিতাভকে?

অমিতাভকে কেমন লেগেছিল ?এই প্রশ্নের জবাবে রেখা বলেছিলেন, "আমি কোনও সাধারণ কাউকে দেখে ইম্প্রেসড হই না। তবে তিনি এনই ছিলেন যাঁকে আগে কখনো দখিনি, মনে হয়েছিল। আমি তাঁকে কখনও যন্ত্রণা ব্যাক্ত করতে দেখিনি। "

প্রেম প্রসঙ্গে রেখা

প্রেম প্রসঙ্গে রেখা

রেখা কি কখনও অমিতাভের প্রেমে পড়েছিলেন? এই লাখ টাকার প্রশ্নের জবাবে রেখা বলেন, যে ব্যাক্তিত্বের প্রেমে আমাপমর জনগণ পড়েছেন, তাঁর প্রেম না পড়ে থাকা যায় না। মূলত প্রতিক্ষেত্রেই রেখা অমিতাভ প্রসঙ্গে সরাসরি উত্তর না দিয়ে তা এড়িয়ে গিয়েছেন কিংবা মুখে কুলপ এঁটেছেন।

রেখাকি নিয়ে অমিতাভের রাগ

রেখাকি নিয়ে অমিতাভের রাগ

১৯৭৮ সালে 'গঙ্গা কি সৌগন্ধ' ছবির শ্য়ুটিং এর সময়ে রেখার সঙ্গে এক ব্য়ক্তি অভব্য় আচরণ করেন। সেই জন্য় অমিতাভ অত্য়ন্ত চটে যান বলে শোনা যায়। তখন থেকেই তাঁদের সম্পর্কের বিষয়টি বাইরে আসতে থাকেন।

যখন জয়া সমস্ত কিছু জানতে পারেন

যখন জয়া সমস্ত কিছু জানতে পারেন

শোনা যায়, ইন্ডাস্ট্রিতে একটা সময়ে এই সম্পর্কের কথা রটতে থাকে। এরপর জয়া বচ্চনের কানে সেকথা যায়। তবে জয়া প্রথম থেকেই নাকি দাবি করেছিলেন, যা কিছু হয়ে যাক, তিনি কোনও ক্ষেত্রেই অমিতাভকে ছেড়ে যাবেন না।

রেখার সিঁদুর পরা

রেখার সিঁদুর পরা

রেখার সিঁদুর পরা নিয়েও একটা সময়ে বেশ চর্চা হয়। প্রথমে ঋষি কাপুর ও নীতু সিং এর বিয়েতে দেখা যায় রেখাকে সিঁদুর পরে হাজির হতে। যদিও পরবর্তীকালেও বহুবার রেখাকে সিঁদুপ পরে থাকতে দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+