সলমন-ঐশ্বর্য-অমিতাভরা ভোটের বুথে! মুম্বইয়ে জমজমাট বলিউডের ভোট-ছবি
চতুর্থদপার ভোট গ্রহণ ঘিরে ভোট পারদ তুঙ্গে মায়ানগরী মুম্বইতে। সেখানে একের পর এক বলিউড সেলেব এদিন ভোট দান করেন।
চতুর্থদপার ভোট গ্রহণ ঘিরে ভোট পারদ তুঙ্গে মায়ানগরী মুম্বইতে। সেখানে একের পর এক বলিউড সেলেব এদিন ভোট দান করেন। ভোটের বুথে দেখা যায় হৃতিক ,শাহরুখ, সলমন,অমিতাভ, ঐশ্বর্য থেকে শুরু করে দীপিকা ,অনুষ্কাদেরও।
|
অমিতাভ বচ্চন
এদিন সপরিবারে ভোট দিতে দেখা গেল অমিতাভ বচ্চনকে। জুহুতে এক বুথে অমিতাভ, জয়া, অভিষেক, ঐশ্বর্যকে ভোট দিতে দেখা গেল।
|
সলমন খান
বান্দ্রার বুথ নম্বর ২৮৩ তে ভোট দিতে দেখা গেল সলমন খানকে।
|
সচিন তেন্ডুলকার
এদিন স্ত্রী অঞ্জলি , মেয়ে সারা ও ছেলে অর্জুনকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান সচিন তেন্ডুলকর। তিনি বান্দ্রার একটি কেন্দ্রে ভোট দেন।
|
করিনা কাপুর
এদিন ছেলে তৈমুরকে সঙ্গে নিয়ে করিনাকে দেখা গেল। মুম্বইতে ভোট দেন করিনা কাপুরও।
|
হৃতিক রোশন
এদিন বাবা রাকেশ সহ গোটা পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান বলিউড হার্টথ্রব হৃতিক রোশন। সেই ছবিও এদিন প্রকাশ্যে আসে।
|
রণবীর কাপুর
মুম্বইতে এদিন ভোট দেন রণবীর কাপুরও। সেই ছবিও এদিন প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ার দৌলতে।
|
শাহরুখ খান
মুম্বইতে এদিন ভোট দেন বলিউড 'বাদশা' শাহরুখ খানও। তাঁর ভোট দানের ছবিও এদিন প্রকাশ্যে আসে।
|
দীপিকার ভোটদান
এদিন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকেও দেখা যায় ভোট দিতে। সবমিলিয়ে ভোট ঘিরে একাধিক সেলেবকে দেখা যায় মুম্বইয়ের বিভিন্ন ভোটকেন্দ্রে।












Click it and Unblock the Notifications