আড়াই দশক পরে কংগ্রেসমুখী অমিতাভ !টুইটার অ্যাকাউন্ট ঘিরে জোর জল্পনা

তিনি শুধু বলিউডের 'শাহেনশা'-ই নন, বিজেপিশাসিত গুজরাতের ব্র্যান্ড আম্বাসডর। এছাড়াও নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় বহু প্রকল্পের বিজ্ঞাপনেও দেখা যায় অমিতাভ বচ্চনকে।

তিনি শুধু বলিউডের 'শাহেনশা'-ই নন, বিজেপি শাসিত গুজরাতের ব্র্যান্ড আম্বাসাডর। এছাড়াও নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় বহু প্রকল্পের বিজ্ঞাপনেও দেখা যায় অমিতাভ বচ্চনকে। এরকম এক প্রথম সারির বলিউড তারকাকে নিয়ে কৌতূহল এমনিতেই রয়েছে, তাই অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় কী কী করছেন সেদিকেও নজর থাকে সব মহলেরই।

টুইটারে অমিতাভ বচ্চনের কার্যকলাপ নিয়ে তুঙ্গে রাজনৈতিক জল্পনা

উল্লেখ্য, পারিবারিক বন্ধু রাজীব গান্ধির সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতার কথা সকলেই জানেন। ১৯৮৪ সালে অভিনয় থেকে কিছুদিন অবসর নিয়ে কংগ্রেসের টিকটে তিনি এলাহাবাদ কেন্দ্র থেকে লড়াই করেন। যদিও তার ৩ বছরপর তিনি রাজনীতি ছেড়ে দেন। সেই বন্ধুত্বের ঘনিষ্ঠতা আরও কি উস্কে গেল অমিতাভ বচ্চনের নতুনএই কার্যকলাপের জন্য। অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্টে বহু কংগ্রেস নেতার প্রোফাইল হঠাৎই ফলো করা শুরু হয়েছে। এর আগে রাহুল গান্ধি ও কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার তিনি ছিলেন, এবার কপিল সিব্বাল, আহমেদ প্যটেল, অশোক গেহলোট, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সচিন পাইলট, পি চিদাম্বরম , অজয় মাকেনের মতো প্রথম সারির কংগ্রেস নেতাদের তিনি টুইটারে ফলো করতে শুরু করে দিয়েছেন অমিতাভ বচ্চন। আর তাতেই জল্পনা তুঙ্গে। রজনীকান্ত ও কমল হাসানদের মতো তারকারা যখন রাজনীতির আঙিনায় নামছেন,তখনই অমিতাভের টুইটার অ্য়াকাউন্টে এই 'ফলো' সংক্রান্ত খবর হাওয়া আরও গরম করে দিয়েছে!

অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট সঞ্জয় নিরুপম, মণীশ তিওয়ারি, সঞ্জয় ঝায়ের মতো নেতাকেও 'ফলো' করছে। যদিও এর আগে, লালু প্রসাদ ও নীতীশ কুমারের অ্যাকাউন্টকে এর আগে অমিতাভ বচ্চনের টুইটার পেজ ফলে করেছে। বিজেপি নেতা সুরেশ প্রভু ও নীতীন গড়করিকেও টুইটারে ফলে করেন অমিতভা। এদিকে কংগ্রেস নেতা মণীশ তিওয়ারিকে অমিতাভ বচ্চন'ফলো' করা শুরু করায়, বিগ বি-কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মণীশ। উল্লেখ্য, সামনেই দেশের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে অমিতাভ বচ্চন এই পদক্ষেপ নেওয়ায় তা রীতিমত চাঞ্চল্য তৈরি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+