ফের গান রেকর্ডিং অমিতাভের, কোন ছবির জন্য জানেন
রাজস্থানে কিছুদিন আগেই ছবির শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন অমিতাভ বচ্চন। আসুস্থতার প্রাথমিক পর্য়ায়ে কাটিয়ে আবারও পুরোদমে নিজের কাজে মনোনিবেশ করেছেন সত্তোরোর্ধ এই অভিনেতা।
রাজস্থানে কিছুদিন আগেই ছবির শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন অমিতাভ বচ্চন। আসুস্থতার প্রাথমিক পর্য়ায়ে কাটিয়ে আবারও পুরোদমে নিজের কাজে মনোনিবেশ করেছেন সত্তোরোর্ধ এই অভিনেতা। এবার ফিল্মের শ্যুটিং ফ্লোরে নয়, বরং এই অভিনেতাকে দেখা যাচ্ছে গানের রেকর্ডিং রুমে।

অমিতাভ, ঋষি কাপুর অভিনীত ছবি '১০২ নট আউট ' -এরজন্য় এবার গান রেকর্ড করলেন বিগ বি। উমেশ শুক্লা পরিচালিত এই ছবিতে গান গাওয়াটাকে যে পরতে পরতে উপভোগ করেছেন বিগ বি , তা স্পষ্ট তাঁর সোশ্য়াল মিডিয়া পোস্ট থেকে। টুইটে অমিতাভ লিখেছেন, গান গাওয়ার কোনও সময় থাকে না। বিশ্রাম নেওয়ারও কোনও সময় থাকে না। চিকিৎসার মধ্যে থেকেও তিনি য়ে পুরোদমে পেশার প্রতি ভালোবাসা থেকে কাজকরছে তা বোঝাই যাচ্ছে বিগ বি-র এই পোস্ট দেখে।
T 2762 - The world of music knows no boundaries and no rest, despite late hours and medical procedures .. #102NotOut .. there is an additional song now .. I mean .. how can Production push a non singer to these limits .. BAADDUUMMBAAAA 🤪🤪🤪🤪 pic.twitter.com/szB8Wa41jC
— Amitabh Bachchan (@SrBachchan) April 2, 2018
T 2763 - Too tired and too involved .. too justifiable .. to filled with remorse and just .. pic.twitter.com/MXxgQhBHki
— Amitabh Bachchan (@SrBachchan) April 3, 2018
T 2763 - Mobile carriers please WAKE UP .. nothing going through !! pic.twitter.com/6GYZejuO89
— Amitabh Bachchan (@SrBachchan) April 3, 2018
উল্লেখ্য, '১০২ নট আউট' ছবির হাত ধরে প্রায় ২৭ বছর পর আবারও একসঙ্গে ঋষি কাপুর ও অমিতাভ বচ্চন। সৌম্য জোশির এক মারাঠি উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়েছে এই ছবির গল্প। ছবি তে ফের একবার 'আকবর' আর 'অ্যান্টনি'কে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।












Click it and Unblock the Notifications