Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইনস্টাতে ফলোয়ার্স বাড়াতে অমিতাভ বচ্চন শেয়ার করলেন তাঁর ‘‌বিকিনি’‌ পরা ছবি

ইনস্টাতে ফলোয়ার্স বাড়াতে অমিতাভ বচ্চন শেয়ার করলেন তাঁর ‘‌বিকিনি’‌ পরা ছবি

করোনা সংক্রমণের আতঙ্কে গোটা বলিউড এখন ঘরবন্দী। আর এই সময় অনেকেই মজার মজার জিনিস শেয়ার করছেন। ব্যতিক্রম নন কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনও। সম্প্রতি তিনি একটি ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যা দেখার পর নেটিজেনরা তাঁদের হাসি থামাতে পারছেন না।

ইনস্টাতে ফলোয়ার্স বাড়াতে অমিতাভ বচ্চন শেয়ার করলেন তাঁর ‘‌বিকিনি’‌ পরা ছবি


বিগ বি ওই ছবির ক্যাপশনে লিখেছেন তিনি সোশ্যাল মিডিয়া অ্যাপে তাঁর ফলোয়ার্সদের সংখ্যা বাড়ানোর জন্য সংগ্রাম করছেন। যদিও নতুন প্রজন্মের এক নেটিজেন লিখেছেন যে তিনি বিকিনি পরে ছবি দিতে পারেন না তাই তাঁকে এই সংগ্রাম করতে হচ্ছে। অমিতাভ বচ্চন তাঁর ইনস্টা হ্যান্ডেলে পুরনো একটি ছবি শেয়ার করেন যেখানে তিনি শর্টস ও স্ট্রাইপড গেঞ্জি পরে রয়েছেন। তিনি ওই পোশাকের নাম দেন '‌ভরা হুয়া কিনি’‌। তিনি এর সঙ্গে এও লেখেন যে এই ছবিটি তাঁর মহান ছবির শুটিংয়ের সময়, যেখানে তিনি ত্রিপল চরিত্রে ছিলেন। মহান–এর মুক্তির ৩৭ বছর পূর্ণ হল।

বিগ বি এর আগেও করোনা ভাইরাস সংক্রমণ ও লকডাউন নিয়ে বহু পোস্ট করেছেন। ব্রহ্মাস্ত্র ছাড়াও তিনি অভিনয় করছেন গুলাবো সিতাবো, চেহরা, ঝুণ্ডে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+