অমিতাভের জীবনের প্রথম বেতন কত টাকা ছিল ! কলকাতার জীবন নিয়ে মুখ খুললেন নিজেই
তিনি এই মুহূর্তে 'কৌন বনেগা ক্রোড়পতি' র সঞ্চালক। তিনি 'হট সিট' এ বসে থাকা অবস্থায় অনেককেই কোটিপতি হতে দেখেছেন। বলিউডের বিগ বি অমিতাভ নিজেও কোটি টাকার সম্পত্তির মালিক।
তিনি এই মুহূর্তে 'কৌন বনেগা ক্রোড়পতি' র সঞ্চালক। তিনি 'হট সিট' এ বসে থাকা অবস্থায় অনেককেই কোটিপতি হতে দেখেছেন। বলিউডের বিগ বি অমিতাভ নিজেও কোটি টাকার সম্পত্তির মালিক। শুধু তাই নয় , লাইমলাইট আর জনপ্রিয়তায় তাঁর আশেপাশে অনেকেই নেই! তবে এই খ্যাতি আর জনপ্রিয়তার আড়ালে অমিতাভের জীবনে ছিল এক অসামান্য লড়াইয়ের কাহিনি।

'কেবিসি ১১ ' শুরুর প্রিমিয়ার পর্বে , নিজের জীবন নিয়ে একাধিক অজানা অধ্যায়ের কথা তুলে ধরেন অমিতাভ বচ্চন। অভিনেতার স্মতিচারণায় উঠে আসে তঁর জীবনের প্রথমের দিকে লড়াইয়ের কাহিনি। সেই সময় কলকাতার স্মৃতি চারণা করেন বিগ বি। এই প্রসঙ্গ অবশ্য ওঠে স্ক্রিনে কলকাতা নিয়ে একটি প্রশ্ন আসতেই। তিনি জানান, কলকাতায় যখন অক্সিকিউটিভের চাকরি নিয়ে তিনি কাজে যোগ দেন, তখন তিনি ৫০০ টাকা বেতন হিসাবে পেতেন।
অমিতাভ বচ্চন এই অনুষ্ঠানে জানান, বলিউডে প্রবেশ করার আগে তিনি টানা ৮ বছর কলকাতায় কাজ করেছিলেন। সেখানের চাকরি জীবনে একাধিক অধ্যায় পেরিয়েছিলেন অমিতাভ বচ্চন। এরপর বলিউডে প্রবশ করেও লড়াই মোটেও থেমে যায়নি। তবে সেই লড়াই পার করে দেশের অন্যতম মেগাস্টার এই মুহূর্তে অমিতাভ বচ্চন।












Click it and Unblock the Notifications