'ঠগস অফ হিন্দোস্তান'-এ কার চরিত্রে রয়েছেন অমিতাভ! দেখে নিন ভিডিও
বছরের শেষভাগে বলিউড মাতাতে আসছে মাল্টিস্টারকাস্টের ফিল্ম 'ঠগস অফ হিন্দোস্তান'। অমিতাভ বচ্চন , আমির খান অভিনীত এই ফিল্মের লোগো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আজ প্রকাশিত হল অমিতাভ বচ্চনের ফার্স্টলুক।
বছরের শেষভাগে বলিউড মাতাতে আসছে মাল্টিস্টারকাস্টের ফিল্ম 'ঠগস অফ হিন্দোস্তান'। অমিতাভ বচ্চন , আমির খান অভিনীত এই ফিল্মের লোগো ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আজ প্রকাশিত হল অমিতাভ বচ্চনের ফার্স্টলুক।

'ঠগস অফ হিন্দোস্তান'-এ অমিতাভের ফার্স্টলুক প্রকাশিত করেন আমির খান। এদিন তিনি ফার্স্ট লুকের মোশন ভিডিও টুইট করেন। উল্লেখ্য, যশরাজের প্রযোজনার এই ফিল্মে কোন চরিত্রে দেখা যেতে চলেছে অমিতাভকে, তাও এদিন প্রকাশিত হয়। 'ঠগস অফ হিন্দোস্তানে' খুদাবক্সের চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। ফিল্মে অন্যতম ঠগ-এর চরিত্রে অমিতাভকে দেখা যেতে চলেছে বলে খবর।
The biggest thug of all !!!
— Aamir Khan (@aamir_khan) September 18, 2018
Love,
a.@SrBachchan as #Khudabaksh in #ThugsOfHindostan@yrf | @TOHTheFilm | #KatrinaKaif | @fattysanashaikh https://t.co/gfsCJWv5hK
১৮৩৯ সালে ফিলিপ মিডোজ টেলরের লেখা 'কনফেশন অফ এ ঠগ' উপন্যাস অবল্মবনে তৈরি হয়েছে বিজয় কৃষ্ণ পরিচালিত এই ছবিটি। পরাধীন ভারতে কীভাবে ভারতীয় ঠগদের একটি গ্যাং ব্রিটিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে যুদ্ধে এগিয়ে যায়, তা নিয়েই তৈরি হয়েছে ছবিটি।

Click it and Unblock the Notifications