২০২১ সাল কাটুক নির্বিঘ্নে, দেখুন সোশ্যাল মিডিয়ায় আগামী বছর নিয়ে কী পোস্ট করলেন অমিতাভ
২০২১ সাল কাটুক নির্বিঘ্নে, দেখুন সোশ্যাল মিডিয়ায় আগামী বছর নিয়ে কী পোস্ট করলেন অমিতাভ
সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে সক্রিয় বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন তথা বিগ বি। নিজের দৈনন্দিন জীবনের সব খবরের আপডেটই তিনি শেয়ার করে থাকেন নিজের ভক্তদের সঙ্গে। নিজের ক্লান্তিকর কাজের সময় হোক বা অবসর অথবা পুরনো কোনও ছবি দিয়ে তিনি তাঁর অনুগামীদের সদা মনোরঞ্জন করে চলেছেন। তিনি সম্প্রতি ২০২১ সাল নিয়ে ইনস্টাতে একটি পোস্ট করেছেন যা নেটিজেনরা পছন্দ করেছে প্রচণ্ডভাবে।

অমিতাভ বচ্চন সংখ্যায় ২০২১ সালটিকে লিখেছেন এবং ১ সংখ্যার তলায় লেবু–লঙ্কা ঝুলিয়ে দিয়েছেন। এটা সকলেই জানেন যে বাজে বা খারাপ নজর থেকে আমাদের সুরক্ষা দিতে লেবু ও লঙ্কার বষবহার করা হয়। এটা প্রথাগতভাবে ভারতীয়রা বিশ্বাস করেন। কুসংস্কারই হোক বা অন্য কিছু, ২০২০ সালে যেটা হয়েছে তার থেকে ভালো যাতে হয় এবং পরে দুঃখ পাওয়ার চেয়ে এখন নিরাপদে থাকা শ্রেয়। অন্তত অমিতাভ সোশ্যাল মিডিয়াতে সেটাই শেয়ার করেছেন। ক্যাপশনে অমিতাভ লিখেছেন, '২০২০ সাল শেষ হতে আর কিছুদিন বাকি। নজর যেন না লাগে, ২১–এর পায়ে ভাই, লেবু–লঙ্কা টাঙিয়ে দাও।’
সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে নেটিজেনরা অভিনেতার রসবোধ দেখে প্রতিক্রিয়া না দিয়ে থাকতে পারেননি। মৌনি রায় ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন। অন্যান্য ভক্তরাও নিজেদের মতো করে বাহবা জানিয়েছেন এই পোস্টটিকে।












Click it and Unblock the Notifications