উত্তরপ্রদেশে 'গলিয়োঁ কি রাসলীলা-রামলীলা' ছবিটি নিষিদ্ধ করল এলাহাবাদ হাই কোর্ট

বিচারক দেবীপ্রসাদ সিং ও বিচারক অশোক পাল সিংয়ের বেঞ্চ বৃহস্পতিবার এই রায়ের কথা জানিয়েছে। বাহারাইচের মর্যাদা পুরুষোত্তম ভগবান রামলীলা সমিতির তরফে আনা আর্জির শুনানিতে এই রায় দিয়েছে আদালত।
এই আর্জিতে, বনশালীর নয়া ছবিকে দেওয়া সেন্সর বোর্ডের ছাড়পত্র বাতিল করার আবেদন জানানো হয়েছিল। ছবিতে ব্যবহৃত বিতর্কিত ও আপত্তিকর কথোপকথন বাদ দেওয়ার কথাও বলা হয়েছিল।
ওই আর্জিতে এও দাবী করা হয়েছে, এই ছবির শীর্ষকে রামলীলা শব্দটি রয়েছে। যা হিন্দু ধর্মাবলম্বীর আবেগকে আঘাত করছে। এই ছবির মাধ্যমে ভগবান রামের লীলা নিয়ে ভুল সংকেত সমাজে ছড়াচ্ছে।
এর আগেও ছবি নাম নিয়ে বিতর্ক দানা বাধে। ছবি মুক্তির ক্ষেত্রে স্থগিতাদেশও জারি করে দিল্লি হাই কোর্ট। এমনকী ছবির নাম দু বার পরিবর্তনও করা হয়। তার পরই নির্দিষ্ট সময়ের এক সপ্তাহ পরে মুক্তি পায় ছবিটি। প্রথম দিন থেকেই বক্স অফিসে ভাল ব্যবসা করছে ছবিটি। কিন্তু তবু ঝঞ্ঝাট আর পিছু ছাড়ছে না সঞ্জয়ের। এই ছবি প্রদর্শনের ক্ষেত্রে আর কোনও নতুন বাধা আসে কি না এখন তাই দেখার।












Click it and Unblock the Notifications