বাড়িতে বসে বোর হচ্ছেন?‌ লকডাউনে বাড়িতে বসে দেখে ফেলুন এই ওয়েব সিরিজগুলি

লকডাউনে বাড়িতে বসে দেখে ফেলুন এই ওয়েব সিরিজগুলি

করোনা ভাইরাস সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে জারি হয়েছে লকডাউন। গত বছরের মতো এ বছরও বাড়িতে বসে কাজ আর ওয়েব সিরিজ দেখা ছাড়া আর সেভাবে কোনও কাজ নেই শহরবাসীর। বাইরে করোনা আতঙ্ক তাই বাড়িতেই একটু চাপমুক্ত হতে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যেতেই পারে আপনার পছন্দের ওয়েব সিরিজ। বাংলায় এক নম্বর ওটিটি প্ল্যাটফর্ম হল হইচই। আর এখানেই বেশ কিছু ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে।

মোহমায়া ২

হইচইয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখার্জি ও অন্যন্যা চট্টোপাধ্যায় অভিনীত '‌মোহমায়া ২'‌। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত টানটান সাইকোলজিক্যাল থ্রিলার দেখাতে দারুণ লাগবে। যাঁরা এই সিরিজের প্রথম ভাগ দেখেছেন তাঁরা জানেন কতটা রহস্যময় এই সিরিজটি। তারওপর টলিপাড়ার এই ২ জন অভিনেতার অসামান্য অভিনয় দেখতে হলে মোহমায়া ২ দেখতে আর দেরি করবেন না।

শুভারম্ভ

অভিজিৎ চৌধুরির পরিচালনায় জ্যাসমিন রায়, সত্যম ভট্টাচার্য অভিনীত এই ওয়েব সিরিজে সম্পর্ক ও কেরিয়ারের মাঝের টানা পোড়েন দেখানো হয়েছে।

মারাদোনার জুতো

মৈনাক ভৌমিক পরিচালিত এই সিরিজে বাঙাল-ঘটি ও তাঁদের একমাত্র ইমোশান ফুটবল নিয়ে দেখানো হয়েছে। দত্ত বাড়ি আর চৌধুরী বাড়ির গল্পও বাঙালির আবেগ তাই এই সিরিজ দেখতেই হয়।

সেই যে হলুদ পাখি ২

এই সিরিজের দ্বিতীয় মরশুমের পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। সিরিজের সোম ওরফে সোমনাথ মৈত্রর চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। মূল চরিত্রের অভিনয়ে বৈদেহীর ভূমিকায় রয়েছেন ত্রিধা চৌধুরি। ২০১৮ সালে এই সিরিজের মাধ্যমেই বাংলা বিনোদন জগতে কামব্যাক করেছিলেন ত্রিধা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, রূপাঞ্জনা মিত্র, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী।

টুরু লাভ

সোশ্যাল মিডিয়া এক বাচ্চা ছেলের কয়েক সেকেন্ডের ভিডিওতে এই টুরু লাভ কথাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। সেই নামেই প্রেমের গল্প সাজিয়ে পরিচালক অভিজিত চৌধুরি নিবেদন করেছেন '‌টুরু লাভ'‌। এই গল্প আবর্তিত হয়ছে অরিত্র, তিয়াশা ও বৃন্দাকে কেন্দ্র করে, প্রেমে বিশ্বাস থাকলে একবার দেখতেই পারেন এই সিরিজ।

প্রেম টেম

একটা ঝরঝরে কলেজের প্রেম নিয়ে হাজির পরিচালক অনিন্দ্য চ্যাটার্জি। কলেজ জীবনের নস্ট্যালজিয়া ফেরাতে পারে '‌প্রেম tame।'‌

ট্যাংরা ব্লুজ

ট্যাংরার বস্তি অঞ্চল কলকাতার অন্যান্য বস্তির থেকে অনেকটাই চেহারা চরিত্রে অন্যরকম। লেখাপড়া না জানা বস্তির বাচ্চাদের নিয়ে গানের দল বানানো টুকুই শুধু বাস্তব। গল্পের বাকিটা ফিকশন কল্পিত আর সেই কল্পনায় ট্যাংরা এলাকার সমাজবিরোধীদের কর্মকাণ্ড, রাজনৈতিক পট পরিবর্তনের পরিবেশটি দেখিয়েছেন পরিচালক সুপ্রিয় সেন।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+