'সুশান্ত কতটা প্রাণোচ্ছল, কত খুশি, সেটাই দেখছিলাম', 'দিল বেচারা'র টাইটেল ট্র্যাক নিয়ে ফারহা আবেগঘন
'সুশান্ত কতটা প্রাণোচ্ছল, কত খুশি, সেটাই দেখছিলাম', 'দিল বেচারা'র টাইটেল ট্র্যাক নিয়ে ফারহা আবেগঘন
সেট-এ ফারহার থেকে বাড়ির খাবার খাওয়ার বায়না ধরেছিলেন সুশান্ত। ফারহাকে তাঁর নিজের হাতে তৈরি রান্না খাওয়ানোর জন্য বারবার বলতেন সুশান্ত। তার কারণ ছিল, 'দিল বেচারা'র টাইটেল ট্র্যাকে সুশান্তের অসামান্য পারফরম্যান্স।

যেমনটি ফারহা চেয়েছিলেন এক শট-এ তেমনটিই পারফরম্যান্স সুশান্ত উপহার দিয়েছিলেন। আর তারপরই ফারহা সুশান্তের পিঠ চাপড়ানি দেন। এদিকে, সুশান্তের ছেলে মানুষি ছিল নাছোড়বান্দা মেজাজের! অভিনেতা সঙ্গে সঙ্গে কোরওগ্রাফারকে বলে বসেন, ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসাবে ফারহাকে বাড়ি থেকে নিজের হাতে রান্না করে কিছু খাওয়াতে হবে।
সেই মতো ফারহা সুশান্তকে রান্না করে খাইয়েও ছিলেন। সেই ঘটনার পর বহু জল বয়ে গেয়েছে। এখন আর পৃথিবীতে নেই সুশান্ত সিং রাজপুত। তবুও ফারহা খান পুরনো ঘটনা ভুলতে পারছেন না। এদিন সুশান্তের ছবির টাইটেল ট্র্যাকের ভিডিও ইন্টারনেটে আসে।
ভিডিওর টিজার আসতেই, ফারহা নিজের টুইটে আফসোসের সুরে বলেন, '.. যদি আরেকটু ওকে খাওয়াতে পারতাম।.. আরেকটু ওকে জড়িয়ে ধরতে পারতাম..।' গোটা গানের দৃশ্য দেখে ফারহার মন্তব্য, ' আমি দেখতে পাচ্ছি কতটা প্রাণোচ্ছল , কতটা খুশি সুশান্তকে দেখাচ্ছে.. এই গানটা খুবই স্পেশ্যাল..।'












Click it and Unblock the Notifications