নারী দিবসের দিন সুখবর! হলিউডে অভিষেক হতে চলেছে গাঙ্গুবাই তথা আলিয়া ভাটের
নারী দিবসের দিন সুখবর! হলিউডে অভিষেক হতে চলেছে গাঙ্গুবাই তথা আলিয়া ভাটের
আন্তর্জাতিক নারী দিবসের দিন ভক্তদের জন্য সুখবর নিয়ে আসলেন গাঙ্গুবাই। বলিউডে নিজের পাকাপাকি জায়গা করে এবার হলিউডে নিজেকে প্রমাণ করার জন্য পাড়ি দিলেন আলিয়া ভাট। মঙ্গলবার সকালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের তরফে জানানো হয় তাদের স্পাই থ্রিলার 'হার্ট অফ স্টোন’ নামের ছবিতে কাজ করতে চলেছেন আলিয়া। সেই ছবিতে রয়েছেন গ্যাল গ্যাডো এবং ডেমি ডর্ম্যান। এটাই আলিয়ার প্রথম হলিউড ছবি হতে চলেছে। অভিনেত্রী নিজেও এই খবর তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন।

কিছুদিন আগেই আলিয়া ভাট অভিনীত 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ মুক্তি পেয়েছে। এখনও বক্সঅফিসে সেই ছবির সফলতা ঘিরে উত্তেজনা তুঙ্গে। এর পাশাপাশি আলিয়ার অভিনয় দক্ষতা নিয়ে চর্চা এখন সর্বত্র। এরই মাঝে হলিউডের সুযোগ তাঁর কেরিয়ারের জন্য অত্যতম বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে তা বলাই বাহুল্য। তাঁর কাছাকাছি সময়ের মধ্যে দুই ভারতীয় অভিনেত্রী হলিউডে সফল। প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন। আলিয় ভাটও সেই রাস্তাতেই হেঁটে পড়েছেন।
গ্যাল গ্যাডো ইতিমধ্যেই হলিউডের নামজাদা তারকা। 'ওয়ান্ডার ওম্যান’ হিসাবে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল। আর জেমি ডর্ম্যান জনপ্রিয় হয়েছেন 'ফিফটি শেডস অফ গ্রে’ ছবির জন্য। যত দূর জানা গিয়েছে, তাতে হার্ট অফ স্টোন একটি স্পাই থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে। এর প্রধান চরিত্রে অভিনয় করবেন গ্যাল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জেমিকে। যদিও ছবিতে আলিয়ার চরিত্রটি সম্পর্কে এখনও জানা যায়নি। টম হার্পারের পরিচালনা। নেপথ্যে হাত ধরে রয়েছে নেটফ্লিক্স ও স্কাইডান্স।
আলিয়া ভাট এই খবর ইনস্টাগ্রামে শেয়ার করতে বলিউড তারকাদের শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে দেয়। হৃত্ত্বিক রোশন, অর্জুন কাপুর, সামান্থা রুথ সহ অনেকেই আলিয়াকে হলিউডে কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। হলিউড ছাড়াও আলিয়ার হাতে এখন রয়েছে রকি অউর রানী কি প্রেম কাহানি ছবির শুটিং। এই সিনেমার পরিচালক করণ জোহর। প্রায় ৬ বছর পর এই সিনেমার হাত ধরে পরিচালকের ভূমিকায় ফিরবেন করণ। এই ছবিতে আলিয়ার বিপরীতে দেখা যাবে রণবীর সিংকে।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications