Alia Bhat: গঙ্গুবাইয়ের পোজ দিয়ে পুরস্কার জয়ের উচ্ছ্বাসে ভাসলেন আলিয়া ভাট, শুভেচ্ছা পাঠালেন কীর্তি শ্যাননকে
সদ্য মুক্তি পেয়েছে করি অউর রানিকি প্রেম কাহিনী। তার মাঝেই এলো সুখবর। আলিয়া ভাটের ঝুলিতে জাতীয় পুরস্কার। গতকাল গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট।
গোটা পরিবারে উচ্ছ্বাসের শেষ নেই। আলিয়া নিজেও আনন্দে আত্মহারা। গতকাল রাত থেকে শুভেচ্ছার বন্যা বইছে। শুক্রবার সকালে নিজের বাড়ির লনে গাঙ্গুবাইয়ের পোজ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমায় গাঙ্গুবাইয়ের নাচের যে আইকনিক পোজ ছিল সেটা দিয়ে ছবি তুলেছেন আলিয়া ভাট।

সেই সঙ্গে নিজের পুরস্কারের কৃতিত্ব ভাগ করে নিয়েছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালীর সঙ্গেও। তিনি সঞ্জয়লীলা বনশালীকে ধন্যবাদ জানিয়েছেন এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য। সঞ্জয়লীলা বনশালীকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠিও লিখে পাঠিয়েছেন তিনি। তিনি বলেছেন এই পুরস্কার সবটাই পরিচালকের। তিনি শুধু অভিনয় করেছেন।
আলিয়া ভাটের সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কীর্তি শ্যাননও। মিলি ছবির জন্য তাঁকে সেরা অভিনেত্রীর পুরস্কার েদওয়া হয়েছে। সেজন্য কীর্তি শ্যাননকেও শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট। এদিকে আলিয়া ভাটের পুরস্কার প্রাপ্তি নিয়ে করণ জোহর এবং কঙ্গনা রানাওয়াতের সঙ্গে তরজা শুরু হয়ে গিয়েছে। আলিয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার প্রাপ্তি একেবারেই মেনে নিেত পারছেন না তিনি। অন্যদিকে করণ জোহর আবার কীর্তি শ্যাননের সেরা অভিনেত্রীর পুরস্কার প্রাপ্তি নিেয় সমালোচনা করেছেন। তাতে আবার সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিং শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications