অক্ষয়-টুইঙ্কলের বাড়িতে পৌঁছল আইনি নোটিস! কেন জানেন

'রুস্তম' ছবিতে এক ভারতীয় নৌসেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। আর সেই ছবিতে অক্ষয় যে সেনা অফিসারের কস্টিউমটি পরেছিলেন তা নিলামে তোলার খবর আগেই এসেছিল।

'রুস্তম' ছবিতে এক ভারতীয় নৌসেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। আর সেই ছবিতে অক্ষয় যে সেনা অফিসারের কস্টিউমটি পরেছিলেন তা নিলামে তোলার খবর আগেই এসেছিল। সেই নিলাম নিয়েই শুরু হল নতুন বিতর্ক। কস্টিউম নিলামের ঘটনায় অক্ষয় ও টুইঙ্কলের বিরুদ্ধে আইনি নোটিস জারি করা হয়েছে।

অক্ষয়-টুইঙ্কিলের বাড়িতে পৌঁছল আইনি নোটিস! কেন জানেন

মূলত, অক্ষয় আর টুইঙ্কলের বিরুদ্ধে দেশের আবেগ নিয়ে খেলার অভিযোগ উঠেছে। এই কস্টিউম নিলামের মাধ্যমে তাঁরা দেশের আবেগ নিয়ে খেলা করছেন বলে সরব হয়েছেন ২১ জন সেনা অফিসার। এঁদের মধ্যে রয়েছেন কয়েকজন প্রাক্তন নৌসেনা কর্মী । প্রতিবাদীদের মধ্যে রয়েছেন কয়েকজন বর্তমান নৌসেনা কর্মীও। অভিযোগকারীদের বক্তব্য, এই কস্টিউম নিলাম উঠলে তা জাতীয় নিরাপত্তার জন্য আতঙ্কের কারণ হতে পারে। কারণ কস্টিউমে ব্যাজ সহ একাধিক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। যা যে কেউই অসৎ উদ্দেশে দেশের বিরুদ্ধে কাজে লাগাতে পারে।

উল্লেখ্য, শুধু অক্ষয় বা টুইঙ্কলের কাছেই আইনি নোটিস যায়নি। যে সংস্থা কস্টিউমকে নিলামের উদ্যোগ নিয়েছে, তার কাছেও গিয়েছে এই নোটিস। তবে এ নিয়ে আগেও বেশ কয়েকজন সেনা কর্মী সোচ্চার হয়েছিলেন। যদিও তাঁর বক্তব্যকে কার্যত উড়িয়ে দেন অক্ষয়। নিলামের জন্য টুইঙ্কিল যে উদ্য়োগ নিয়েছেন বা প্রচার করছেন, সেই উদ্যোগকে অক্ষ সমর্থন করে বলে জানিয়ে দেন। তবে নতুন এই এইনি নোটিস নিয়ে এখনও মুখ খোলেননি অক্ষয় কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+