Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চটেছেন অজয় দেবগণ! তনিশাকে 'ঘরছাড়া' করতে কেন ভায়াকম১৮ কে দিলেন হুমকি?

চটেছেন অজয় দেবগণ! তনিশাকে 'ঘরছাড়া' করতে কেন ভায়াকম১৮ কে দিলেন হুমকি?
মুম্বই, ২৯ নভেম্বর : তনিশাকে বিগ বস ৭ থেকে বের করাতে এবার উঠে পড়ে লাগলেন জামাইবাবু অজয় দেবগণ। পরিস্থিতি এতটাই জটিল যে তনিশাকে শো থেকে 'এভিক্ট' না করলে 'ভায়াকম ১৮'-কে বয়কট করার হুমকি অবধি দিয়ে ফেললেন তিনি।

কিন্তু এমন কী হল যার জন্য শ্যালিকাকে জনপ্রিয় এই টেলিভিশন রিয়্যালিটি শো থেকে বের করে আনার জন্য আদা-জল খেয়ে নেমে পড়েছেন অজয়? আসলে প্রথম থেকেই তনুজা ও কাজল চাননি তনিশা বিগ বস-এ অংশগ্রহণ করুক। কারণ অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে তারকাদের নেগেটিভ পাবলিসিটি হয়েছে এই শো-এ। সেই একই জিনিস তনিশার সঙ্গে হোক তা চাননি তনিশার স্বনামধন্য মা ও দিদি।

নগ্ন হয়ে আপত্তিকর অবস্থায় তনিশা-আরমানের ছবি ধরা পড়েছে বিগ বসের ক্যামেরায়

কিন্তু তা সত্ত্বেও তনিশা বিগ বস ৭-এ অংশগ্রহণ করেন। প্রথম দিকটা চলছিল বেশ। তার পরই শুরু হয় বিগ বসের বাড়িতে প্রেম-পীড়িতির খেলা। রোমিও-জুলিয়েটকে হার মানিয়ে কুশল-গহর জুটি তখন সবার নজরে। কিন্তু তাদের পিছনে ফেলে হঠাৎই তনিশা-আরমান সম্পর্কই হয়ে উঠল টিআরপি বাড়ার মূল কারণ। তনিশা কয়েকটা ফ্লপ ছবি ব্র্যান্ড পরিবারের তকমা ছাড়া ঝুলিতে আর কিছুই নেই। আরমান কোহলি তারও অবস্থা তথৈবচ।

কখনও স্মোকিং রুমে কখনও সোফায় বসে বিগ বসের ক্যামেরায় ধরা পড়েছে তনিশা আরমানের ঘনিষ্ঠ মুহূর্ত। এছাড়াও অরমানের খারাপ ব্যবহার সত্ত্বেও বারবার অরমানের কাচে তনিশার ফিরে যাওয়া এবং অরমানকে অন্ধভাবে সমর্থন করা এসব দেখে তনিশার পরিবার বেশ কিছুটা অস্বস্তিতে পড়ে যায় বলে ঘনিষ্ঠমহলসূত্রের খবর। পরিবারের অনুরোধে এর পরই বাড়িতে ৮৪টি ক্যামেরা আছে বলে তনিশাকে সাবধান করেছিলেন সঞ্চালক সলমন খান। সেই পর্বটা সম্প্রচারও করা হয়েছিল। কিন্তু তাতেও শিক্ষা হয়নি অবুঝ তনিশার।

এর পরই আগুনে ঘি ঢালে বিজনেসঅফসিনেমা.কম-এ প্রকাশিত একটি খবর। যেখানে বলা হয় অর্ধনগ্ন বা নগ্ন হয়ে আপত্তিকর অবস্থায় দু'জনের ছবি ধরা পড়েছে বিগ বসের ক্যামেরায়। শো-এর কলাকুশলীদের অনেকেই সেই দৃশ্যের সাক্ষীও রয়েছেন। এই ঘটনায় নিজের সম্মানের সঙ্গে সঙ্গে পরিবারের তিন সম্মানীয় অভিনেতা সদস্যের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে।

এই ঘটনায় বেজায় চটে যান অজয় দেবগণ। দেবগণ প্রোডাকশনের সঙ্গে ভবিষ্যতে কোনওরকম সম্পর্ক কায়েম রাখতে চাইলে এই সপ্তাহেই যে কোনও উপায়ে তনিশাকে শো থেকে বের করার কথা ভায়াকম-কে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অজয়। চ্যানেলসূত্রে খবর, বিষয়টি এখন গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। এইবারে অজয় দেবগণের অনুরোধ শোনা না হলে ভবিষ্যতে তিনি যে ভায়াকমের সঙ্গে কাজ করবেন না তা স্পষ্ট হয়ে গিয়েছে।

এদিকে এসপ্তাহে যে কোনও 'এলিমিনেশন' নেই তা আগেই জানিয়ে দিয়েছে বিগ বস। যদিও প্রতিযোগীরা সে বিষয়ে এখনও কিছু জানেন না। কিন্তু এই অবস্থায় এই সপ্তাহে তনিশাকে শো থেকে কী করে বার করা যায় তা নিয়ে ইতিমধ্য়েই বৈঠকও হয়ে গিয়েছে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। তবে মনে করা হচ্ছে বিগ বস নিজে এক সদস্যকে কোনও যোগ্য কারণে এ সপ্তাহে বাড়ি থেকে নিষ্কাশন করতে পারেন। আদতে কী হয় তা জানতে গেলে চোখ রাখতে হবে ৩০ নভেম্বর সম্প্রচারিত বিগ বস-৭ এর ৭৪তম পর্বে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+