‘প্যার করোনা’র পর এবার মুক্তি পেল সলমন–জ্যাকলিনের বহু প্রতীক্ষিত ‘তেরে বিনা’, দেখুন ভিডিও
লকডাউনের সময়ও ভক্তদের মনোরঞ্জন করে চলেছেন অভিনেতা সলমন খান। 'প্যার করোনা’ ইউটিউবে মুক্তি পাওয়ার পর এবার তাঁর পরবর্তী গান 'তেরে বিনা’ মুক্তি পেল মঙ্গলবার। এই গানে সলমনের সঙ্গে দেখা গিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজকেও। প্রসঙ্গত, লকডাউন ঘোষণার পরই সলমন খান ইন্ডাস্ট্রির কিছুজন ও পরিবার–বন্ধুবান্ধবদের নিয়ে পনভেল খামারবাড়িতে দিন কাটাতে চলে যান।

আবার দেখা যাবে সলমন–জ্যাকলিন রসায়ন
‘তেরে বিনা' গানের শুটিং হয়েছে পনভেল খামারবাড়িতে। প্রসঙ্গত এখানেই রয়েছেন জ্যাকলিন, মডেল ওয়ালুশা ডিসুজা ও ইলুইয়া ভান্টুর। সলমন ও জ্যাকলিনের অনস্ক্রিন রসায়ন যথেষ্ট ভালো। কিক এবং রেস-৩-তে তাঁদের জুটি সুপারহিট ছিল। এরপর ‘তেরে বিনা' গানেও তাঁদের রসায়ন পছন্দ করবেন দর্শক।

খামারবাড়ি ও তার আশপাশে শুটিং
একেবারে ঘরোয়াভাবে শুটিং ও এডিট দেখে মনে হতেই পারে যে এটা কোনও সিনেমাতে হওয়াই সম্ভব। সুন্দর এই গানটি গেয়েছেন সলমন নিজে। ভিডিওতে এই রোম্যান্টিক যুগলকে দেখা যাবে বন্য পরিবেশে রোমান্স করতে। ঘোড়া সওয়ারি থেকে ক্যান্ডেল নাইট ডিনার, সবই রয়েছে ভিডিওতে।

শেয়ার ভিডিওর লিঙ্ক
সলমন নিজের ইনস্টাগ্রামে ‘তেরে বিনা' মুক্তির খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে লিখেছেন, ‘আমি এই গানটা বানিয়েছি, গেয়েছি, শুট করেছি এবং আপনাদের জন্য পোস্ট করেছি, এবার আপনারা এই গানটি শুনুন, গান এবং আপনার মতো করে গানটি ঘরে বসেই গেয়ে শুট করে, পোস্ট করুন, শেয়ার করুন, ট্যাগ করুন আমায় এবং গানটি উপভোগ করুন।'

মেক–আপ থেকে সেটের আয়োজন করেছেন সলমন–জ্যাকলিন
গানটি সলমন গেয়েছেন ঠিকই তবে এর গীতকার শাবির আহমেদ ও সুর দিয়েছেন অজয় ভাটিয়া। তবে অভিনেতা পুরো ভিডিওটি পরিচালনা করেছেন নিজে। সলমন ও জ্যাকলিন উভয়ই কারো সাহায্য ছাড়াই নিজেদের প্রচেষ্টায় গোটা ভিডিওটি বানিয়েছেন। মেক-আপ থেকে চুল এবং সেট সাজানো পুরোটাই দু'জনে মিলে করেছেন। সলমন জানিয়েছেন যে শুটিংয়ের সময় মোট তিনজন ছিলেন। গানটি শুট হতে চারদিন সময় লেগেছে, এই চারদিন তাঁরা বিকেল সাড়ে পাঁচটা থেকে ৬টা ৩০-৭টা পর্যন্ত শুটিং করতেন। মাদার্স ডের দিন এই মিউজিক ভিডিওর টিজার মুক্তি পায়।












Click it and Unblock the Notifications