করণ জোহর বার্থডে পার্টি বিপর্যয়, ৫৫ জন অতিথি নাকি করোনায় আক্রান্ত,‌ জল্পনা তুঙ্গে

করণ জোহর বার্থডে পার্টি বিপর্যয়, ৫৫ জন অতিথি নাকি করোনায় আক্রান্ত,‌ জল্পনা তুঙ্গে

গত ২৫ মে মুম্বইয়ের যশরাজ স্টুডিওতে পরিচালক-প্রযোজক করণ জোহরের ৫০তম জন্মদিনে চাঁদের হাট বসেছিল। কে ছিলেন না সেই পার্টিতে, বলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখেদের ভিড়ে ও গ্ল্যামারে সেদিনের সন্ধ্যা হয়ে উঠেছিল মোহময়। বি-টাউনের তরুণ প্রজন্ম, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুর, তারা সুতারিয়া, শর্বরী বাগ, খুশি কাপুর থেকে শুরু করে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, শাহিদ-মীরা, রণবীর কাপুর, নীতু সিং, মালাইকা অরোরা, করিনা-সইফ, হৃত্ত্বিক-সাবা থেকে শুরু করে বর্ষীয়ান অভিনেত্রী টাবু, জুহি চাওলা, টুইঙ্কল খান্না, সোনালী বেন্দ্রে, মাধুরী দীক্ষিত, রবীনা ট্যান্ডন সহ অনেকে এই পার্টিতে এসেছিলেন।

করণ জোহর বার্থডে পার্টি বিপর্যয়, ৫৫ জন অতিথি নাকি করোনায় আক্রান্ত,‌ জল্পনা তুঙ্গে

অতিথি তালিকায় ছিল চার খান, শাহরুখ, সলমন, আমির ও সইফ আলি। এঁরাও এসেছিলেন করণের বার্থডে পার্টিতে। এই জাঁকজমক পার্টির এক সপ্তাহ যেতে না যেতেই শোনা যাচ্ছে অন্য এক গল্প। শোনা গিয়েছে যে ২৫ মে করণ জোহরের পার্টিতে যোগ দেওয়া ৫০ থেকে ৫৫ জন অতিথি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই তালিকায় কারা কারা রয়েছেন সেটা এখনও অস্পষ্ট।

তবে শোনা যাচ্ছে বলিউডের একাধিক শীর্ষ তারকারা রয়েছেন এই কোভিড-১৯ তালিকায়। এ বিষয়ে অবগত এক সূত্রের খবর, '‌বলিউড থেকে করণ জোহরের একাধিক ঘনিষ্ঠ বন্ধু এই পার্টির পর করোনায় আক্রান্ত হয়েছেন, তবে তাঁরা এখনও প্রকাশ করেননি যে তাঁরা করোনা পজিটিভ। এমনকী কার্তিক আরিয়ান, যিনি করণের পার্টিতে যাননি, তাঁরই এক নায়িকার সংস্পর্শে আসার পর করোনায় আক্রান্ত হয়েছেন। ওই নায়িকা করণের পার্টিতে উপস্থিত ছিলেন। করণের পার্টিতে না আসার কারণ হল কার্তিক সেই সময় তাঁর সাম্প্রতিক সিনেমা ভুল ভুলাইয়া ২-এর প্রচারে ব্যস্ত ছিলেন।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+