দীপিকার পর মাদক যোগে নাম জড়ালো দিয়া মির্জার, এনসিবির তলব যাবে শীঘ্রই

মাদক যোগে নাম জড়ালো দিয়া মির্জার

মাদক যোগে বলিউডের নাম জড়িয়ে পড়ায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। দীপিকা পাড়ুকোনের নাম এই মাদক কাণ্ডে উঠে আসার পর এবার আর এক অভিনেত্রী দিয়া মির্জার নাম উঠে আসল এনসিবির র‌্যাডারে। খুব শীঘ্রই এনসিবি তলব করবে দিয়াকে। মূলতঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত যেন কেঁচো খুঁড়তে সাপ বেড়িয়ে পড়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এনসিবি সূত্রে জানা গিয়েছে যে মাদক পাচারকারী অঙ্কুশ ও অনুজ কেশওয়ানিকে জিজ্ঞাসাবাদ করার সময়ই দিয়া মির্জার নাম উঠে আসে।

দীপিকার পর মাদক যোগে নাম জড়ালো দিয়া মির্জার, এনসিবির তলব যাবে শীঘ্রই


এনসিবি সূত্রের খবর, দিয়ার ম্যানেজার, যিনি মাদক পাচারকারী অনুজের বান্ধবী, তিনি প্রায়ই দিয়াকে মাদক সরবরাহ করতেন এবং তা অভিনেত্রীর অনুরোদেই। ২০১৯ সালে দিয়ার কেনা মাদকের ওপরও তদন্ত করছে এনসিবি। দিয়ার ম্যানেজার সে কারণেও মাদক পাচারকারীর সঙ্গে একবার কি দু’‌বার দেখাও করেছেন। তদন্তের গতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এনসিবি প্রথমে দিয়ার ম্যানেজারকে তলব করতে চায় এবং তারপর দিয়াকে।

যদিও দিয়া মির্জা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন যে মাদকের সঙ্গে তাঁর কোনওকালেই যোগ ছিল না, এখনও নেই। তাঁকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। তাঁর কেরিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য এই ধরনের ভুল খবর ছড়ানো হচ্ছে। এর আগে এনসিবির হাতে আসা একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের কথোপকথনে দীপিকার নাম উঠে আসে। যেখানে অভিনেত্রী কেওয়ান চ্যালেন্ট ম্যানেজমেন্টের কর্মী করিশ্মার সঙ্গে মাদক নিয়ে কথা বলছেন। এনসিবি এ বি্যয়ে জয়া সাহাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে দীপিকাকে মাদক সরবরাহ করত কিনা করিশ্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+