আফ্রিকা থেকে অযোধ্যার রাম মন্দির দেখার আর্জি, 'রাম নাম' গান শোনালেন কিলি পল
অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন প্রায় ঘনিয়ে এলো। দেশবিদেশ থেকে উপহার আসতে শুরু করে দিয়েছে। সুদূর আফ্রিকা থেকে এবার রাম মন্দির দেখার ইচ্ছে প্রকাশ করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কিলি পল। আফ্রিকান সিঙ্গারের মুখে রামনাম শোনা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় রিল শেয়ার করেছেন কিলি পল। সেখানে রাম সীয়া রাম গান করেছেন আফ্রিকান সিঙ্গার। তানজানিয়ার গায়ক একাধিক হিন্দি গান করেছেন তিনি। সেই কিলি পল সোশ্যাল মিডিয়ায় রিল শেয়ার করে বলেছেন, অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে আসতে চান তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে কেইলি পলের নাম করেছিলেন। আফ্রিকার তানজানিয়ায় ভারতীয় হাইকমিশনার তাঁকে সংবর্ধনাও জানিয়েছেন। তারপরে আবার রিল প্রকাশ করে কিলি পল বলেছেন তাঁর একবার অযোধ্যা দর্শনের ইচ্ছে রয়েছে। রিলে নিজের বাড়ির গরুর ফার্মে রাম সিয়া রাম গান গেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়েছে।
আগামী ২২ জানুয়ারি খুলছে রাম মন্দিরের দরজা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন উদ্বোধন করবেন। প্রায় ৭০০০ অতিথি সেদিন উপস্থিত থাকবেন অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে। আজই রামলালার মূর্তি নিয়ে মন্দিরে প্রবেশ করবেন পুরোিহতরা। আজ রাত থেকেই শুরু হয়ে যাবে অধিবাস। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকেই কঠিন ব্রত শুরু করে দিয়েছেন। তিনি আজ থেকে একবেলা খাবেন এবং মাটিতে শোবেন।
২২ তারিথ একাধিক ভিভিআইপি উপস্থিত থাকবেন অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন দেখতে। তালিকায় শিল্পপতি, বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেটার সকলেই উপস্থিত থাকবেন। এছাড়া নেতা মন্ত্রীরা তো থাকবেনই। টাইমস স্কোয়ারে রাম মন্দিরের উদ্বোধন লাইভ দেখানোর চিন্তা ভাবনা করা হচ্ছে। মেলার মতো সেজে উঠেছে অযোধ্যা নগরী। বিমান পরিষেবার উদ্বোধন করা হয়েছে। শয়ে শয়ে পুণ্যার্থীরা আসতে শুরু করেছে অযোধ্যায়।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications