Adrit-Koushambi Wedding: অবশেষে চার হাত এক হল, বিয়ে সারলেন আদৃত-কৌশাম্বি
লাল বেনারসী আর হলুদ পাঞ্জাবি। বিয়ের আসর জমজমাট। মোদক পরিবারে বিয়ের সানাই। অবশেষে চার হাত এক হল। উচ্ছেবাবুর বিয়ের আসরে কনে দিদিয়া। কৌশাম্বির সঙ্গে আদৃতের বিয়ে সম্পন্ন হল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের বিয়ের ছবি।
গত কয়েকদিন ধরেই পেজ থ্রি জুড়ে রয়েছেন তাঁরা। প্রেম থেকে বিয়ে সবেতেই নজর রেখেছে মিডিয়া। কখন আদৃতের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কৌশাম্বি। কোথায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। প্রেমে সিলমোহর থেকে আইবুড়োভাত, গায়ে হলুদ সবটাই সোশ্যাল মিডিয়াস জুড়ে রয়েছে। আজ বিয়ের দিন। অবশেষে চারহাত এক হল।

মিঠাই সিরিয়ালের সেট থেকে প্রেম শুরু আদৃত- কৌশাম্বির। সিরিয়ালে নায়কের চরিত্রে ছিলেন আদৃত রায়। আর তারই দিদির চরিত্রে অভিনয় করছিলেন কৌশাম্বি। বাংলা টেলিভিশন জনপ্রিয় সিরিয়াল মিঠাই। সেই সিরিয়ালের প্রতিটি চরিত্রই জনপ্রিয় হয়েছিল দর্শকদের কাছে। ছবির নায়িকা মিঠাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। প্রথমে নায়িকার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছিলেন আদৃত। কিন্তু সেসম্পর্ক টেকেনি বলেই শোনা যায়।
যদিও তার আগে আদৃতের প্রেম ছিল। বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। ২০২১ সালের ডিসেম্বর মাসেই নাকি সেই প্রেমিকার সঙ্গে বিয়ের কথা ছিল আদৃতের। মিঠাই সিরিয়াল শুরু হওয়ার পর প্রথম প্রেমিকা নাকি সিরিয়ালের সেটেও এসেছিলেন আদৃতের সঙ্গে। কিন্তু কৌশাম্বির সঙ্গে নাকি আদৃতের মেলামেশা পছন্দ হয়নি। তাতেই নাকি ব্রেক আপ। যদিও পুরোটাই জল্পনা। বিয়ে ভাঙার পরেই কৌশাম্বির সঙ্গে সম্পর্কের রসায়ন তৈরি হয়েছিল আদৃতের।
চুপচাপ চলছিল প্রেম। হঠাৎ করে আদৃতের জন্মদিনে কৌশাম্বির শুভেচ্ছা সোশ্যাল মিিডয়ায় নজর কাড়ে। তারপরেই শোনা যায় তাঁরা নাকি প্রেম করছেন। তবে তারা কেউ এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। এরপর একাধিক জায়গায় তাঁদের দেখা গিয়েছে। মিঠাই শেষ হওয়ার পর নতুন একটি সিরিয়ালে কাজ করছেন কৌশাম্বি। আর আদৃত ব্যস্ত হয়ে পড়েছেন ছবির কাছে। সৃজিত মুখার্জির ছবিতে নাকি দেখা যাবে আদৃতকে।
এদিকে গত কয়েকদিন ধরেই টলিপাড়া তাঁদের বিয়ে নিয়ে সরগরম। আইবুড়ো ভাত থেকে বিয়ের আসরের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গোটা মোদক পরিবার হাজির হয়েছিলেন উচ্ছেবাবুর বিয়েতে। কিন্তু দেখা যায়নি মিঠাইকে। মিঠাই অর্থাৎ সৌমিতৃষার সঙ্গে তেমন বনিবনা হয় না আদৃতের। সে যাই হোক আদৃত আর কৌশাম্বির বিয়ে শেষ পর্যন্ত হয়েই গেল।
-
যুদ্ধের মাঝেও স্বস্তি! হরমুজ প্রণালী পেরোল ভারতের ২ গ্যাসবাহী জাহাজ, কী বললেন জয়শঙ্কর? -
নন্দীগ্রামের সঙ্গে মমতার ভবানীপুরেও লড়বেন শুভেন্দু, বিজেপির প্রথম দফার তালিকায় প্রার্থী কারা? -
রেলের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! আসছে নতুন রিজার্ভেশন সিস্টেম, কী সুবিধা পাওয়া যাবে? জেনে নিন -
ঈদের আগে প্রতিবেশীর পাশে ভারত, কলকাতা বন্দর থেকে বাংলাদেশে পৌঁছল বিপুল পরিমাণ চাল -
ভোটের দিনক্ষণ ঘোষণার পরই তৎপর বিজেপি, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক -
বাংলায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ অনিশ্চিত, নজর সুপ্রিম কোর্টের রায়ে -
তিন রাজ্যে এক আসনে বহু প্রার্থী, রাজ্যসভা ভোটে শুরু রিসর্ট রাজনীতি -
বিধানসভা নির্বাচনের জন্য ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, মীনাক্ষী উত্তরপাড়ায় -
কেন্দ্রের বড় পদক্ষেপে স্বস্তির ইঙ্গিত! কমতে পারে সোনার দাম -
১৯২ আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা, তালিকায় নবীন প্রবীণের মেলবন্ধন -
'কেউ কিছু পাবে না'! ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা-ডিএ ঘোষণা নিয়ে কটাক্ষ শুভেন্দুর, কী বললেন? -
রাজ্যে আমলা ও পুলিশের শীর্ষ স্তরে বদল আনল কমিশন, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications