শ্রাবন্তীকে জবাব দিতেই কি রোশনের নয়া ইনস্টাগ্রাম পোস্ট! বিচ্ছেদ বিতর্কের মাঝে নয়া ছবি ঘিরে শোরগোল

শ্রাবন্তীকে জবাব দিতেই কি রোশনের নয়া ইনস্টাগ্রাম পোস্ট! বিচ্ছেদ বিতর্কের মাঝে নয়া ছবি ঘিরে শোরগোল

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রাক্তন স্বামী রোশন সিংয়ের বিচ্ছেদ ঘিরে রীতিমতো শোরগোল বহু দিন ধরেই,। টলিউডে কান পাতলেই এই নিয়ে নানান গুঞ্জন গত কয়েক মাসে শোনা গিয়েছে। এদিকে শ্রাবন্তী রোশন বিচ্ছেদের মাঝে চলেছে বেশ কিছু আইনি পদক্ষেপ। মাঝে ভোটের আঙিনায় বিজেপির হয়ে ময়দানে নামেন শ্রাবন্তী। এদিকে, তারপর শোনা যায় শ্রাবন্তীর সঙ্গে কলকাতার এক ধনী ব্যবসায়ীর সম্পর্ক রয়েছে। এই পরিস্থিতিতে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মুখ খোলেন শ্রাবন্তী। একনজরে দেখে নেওয়া যাক শ্রাবন্তীকে উত্তরে রোশন কী বলেছেন।

'কুছ তো লোগ কহেঙ্গে'

'কুছ তো লোগ কহেঙ্গে'

তাঁর প্রেম জীবন বারবার আতস কাচের নিচে এসেছে । তবুও নিজের মতো করে জীবনকে বয়ে নিয়ে গিয়েছেন শ্রাবন্তী চট্টোপাঝধ্যায়। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমি তো কন্ট্রোভার্সি কুইন। তাই আমাকে নিয়ে লোকজন যা ইচ্ছে তাই বলে।' এর সঙ্গেই শ্রবান্তীর বক্তব্য 'কুছ তো লোগ কহেঙ্গে লোগোকা কাম হ্যায় কহেনা।' যার উত্তর সম্ভবত এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে দিয়েছেন রোশন সিং। শ্রাবন্তীর প্রাক্তন স্বামীর ইনস্টাগ্রাম পোস্ট রীতিমতো তোলপাড় করেছে নেটমাধ্যমকে।

'মানুষ তো ঠিকই বলে'

'মানুষ তো ঠিকই বলে'

এদিকে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রোশন সিং এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, 'সচ হি তো ক্যাহতে হ্যায় লোগ'। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে মানুষ যা বলে, তা সঠিক কথা বলে। ফলে স্বভাবতই নেট মাধ্যমে জল্পনার ঝড় বয়ে যাচ্ছে। অনেকর মনেই প্রশ্ন যে তাহলে কি এদিন রোশন যে ইনস্টাগ্রাম পোস্টটি করেছেন,তা কেবলই কি শ্রাবন্তীকে উদ্দেশ্য করে?

প্রথম স্বামীকে নিয়ে মুখ খুলেছেন শ্রাবন্তী

প্রথম স্বামীকে নিয়ে মুখ খুলেছেন শ্রাবন্তী

রোশন যখন শ্রাবন্তীর জীবনে আসেননি তখন শ্রাবন্তীর সযঙ্গে সুখের সংসার ছিস রাজীবের। রাজীব বিশ্বাস শ্রাবন্তীর প্রথম স্বামী। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর বহু জনের সঙ্গেই বহুবার নাম জড়িয়েছে শ্রাবন্তীর। 'ক্যালক্যাটা টাইমস' কে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান প্রথম স্বামী তথা পরিচালক রাজীবের সঙ্গে কাজ করতে বা তাঁর ছবিতে অভিনয় করতে আপত্তি নেই শ্রাবন্তীর। বিচ্ছেদ চলাকালীনও তিনি রাজীবের ছবিতে অভিনয় করেছেন, আর তার পরও করতে আপত্তি নেই বলে জানান তিনি।

রোশনকে নিয়ে কথা বলতে চাননা!

রোশনকে নিয়ে কথা বলতে চাননা!

এদিকে সাক্ষাৎকারে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনকে নিয়েও প্রশ্ন করা হয়। তবে রোশনকে নিয়ে শ্রাবন্তী এখনই কিছু বলতে চাননি। এর আগে এক সাক্ষাৎকারে টলিউডের অই সুন্দরী অভিনেত্রী জানান, তাঁকে কেউ বুঝতে পারেনি। তবে বিয়ের মতো প্রতিষ্ঠান থেকে যে এরপরও তাঁর আস্থা বা বিশ্বাস ভেঙে যায়নি সেকথা জানাতে ভোলেননি শ্রাবন্তী। তিনি সাফ জানান বিয়ের আগে এবার থেকে দশবার ভেবে তবেই তিনি সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে শ্রাবন্তী বলেন, প্রেম বা বিয়ের ব্যাপারে বাবার মতো মানসিক অবস্থাতেই তিনি নেই।

শ্রাবন্তীর নয়া প্রেম পর্ব ঘিরে গুঞ্জন

শ্রাবন্তীর নয়া প্রেম পর্ব ঘিরে গুঞ্জন

এদিকে, কলকাতার এক ধনী ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর নাম জড়িয়ে বহু দিন ধরেই একচি গুঞ্জন চলছে। এক জন্মদিনের পার্টিতে শ্রবন্তী ও অভিরূপকে একসঙ্গে দেখতে পাওয়া নিয়ে গুঞ্জন ছড়ায়। সেবিষয়ে শ্রাবন্তী জানিয়েছেন যে তিনি একদিকে সেপারেটেড আর অভিরূপ যেহেতু সিঙ্গল তাই এমন কথা হচ্ছে। তবে আংটি নিয়ে অভিরূপের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই এই গুঞ্জন ছড়িয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+