ভাই ইব্রাহিমের বলিউডে আত্মপ্রকাশ করা নিয়ে কী জানালেন সারা আলি খান
বলিউড অভিনেতা সইফ আলি খান ও অমৃতার সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খান। অনেক আগে থেকেই শোনা গিয়েছিল ইব্রাহিম বলিউডে পা রাখবে, তবে এবার সে খবরে শিলমোহর দিলেন সারা আলি খান। বাবা মা দিদির পথে যে তিনি হাঁটবেন। সেটা আগে থেকেই ভেবে রেখেছিলেন অনুগামীরা। সম্প্রীতি, এক সাক্ষাৎকারে সারা আলি খান জানিয়েছেন, ভাই প্রথম ছবির শুটিং শেষ করেছে।

রকি ওর রানি কি প্রেম কাহানীর শুটিং সেটে দেখা গিয়েছিল সইফ পুত্র ইব্রাহিম আলি খানকে। করন জোহরের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ইব্রাহিম আলি খান। যদিও কবে অভিনেত হিসাবে ইব্রাহিম বলিউডে আত্মপ্রকাশ করবেন সে বিষয়ে পরিবারের কেউ কিছু না জানালেও এই প্রথম বার কিন্তু মুখ খুললেন দিদি সারা আলি খান।
তিনি এক সাক্ষাৎকারে জানান, ইব্রাহিম সদ্যই তার প্রথম ছবির কাজ শেষ করেছেন। তিনি আরোও জানান আমরা দুজনেই খুব আবেগপ্রবণ। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে ভাই অভিনেতা হিসাবে প্রথম ছবির শুটিং করে শেষ করে ফেলেছে। ভাই যখন বাড়ি ফেরে তখন আমরা দুজনেই একে অপরের জন্য সঙ্গে আনন্দে সময় কাটাই। আমি এবং আমার মা দুজনেই ইব্রাহিমের সঙ্গে খুব হাসিখুশি ভাবে সময় কাটাতে পছন্দ করি।
উল্লেখ্য, শোনা গিয়েছিল, ইব্রাহিম আলি খানের প্রথম ছবি ২০২৩ সালের নতুন বছরে আসতে চলেছে। যেটি বোমান ইরানির ছেলে কায়োজ ইরানি পরিচালনা করবেন বলে জানা গিয়েছে। এই সিনেমার গল্প আবর্তিত হবে প্রতিরক্ষা বাহিনীকে ঘিরে। এটি প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর। তবে ছবিটি নিয়ে এখনোও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে ছবিটি বড় বাজেটের হবে এবং ইব্রাহিমের চরিত্রটিও হবে খুব বিশেষ।বিখ্যাত ও জনপ্রিয় তামিল ছবি 'হৃদয়মে’র হিন্দি রিমেক তৈরি করছেন পরিচালক করণ জোহর।
আর তারই পরিচালিত সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে ইব্রাহিমকে। সেই সময় মোহনলালের পুত্র প্রণব মোহনলালও তামিল সিনেমা 'হৃদয়ম’ দিয়েই সিনেমার পর্দায় পদার্পণ করেছিলেন। সিনেমাটি কিন্তু বক্স অফিসে দারুণ সফল হয়েছিল।












Click it and Unblock the Notifications