Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কৃতী-সিদ্ধার্থের পর কি এবার জুটি বাঁধছেন কার্তিক-সারা? গুঞ্জন টিনসেল টাউনে

আবারও একসঙ্গে দেখা গেল কার্তিক আরিয়ান ও সারা আলি খানকে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে সারা ও কার্তিককে একসঙ্গে হাসতে দেখা গেছে এবং চ্যাটও করছেন, যা দেখে অবাক হচ্ছেন অনুগামীরা।

২০২০ সালে ইমতিয়াজ আলি পরিচালিত সিনেমা 'লাভ আজ কাল’-এ একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল কার্তিক আরিয়ান ও সারা আলি খানকে। যদিও সিনেমাটি সেই সময় বক্স অফিসে ততটা সাফল্য অর্জন করতে পারেনি, তবে এই জুটিকে দারুণ পছন্দ করেছিলেন অনুগামীরা। শোনা গিয়েছিল একসঙ্গে সেই কার্তিক ও সারা নাকি ডেটও করেছিলেন। সিনেমাটি মুক্তি পাওয়ার পর তারা আলাদাও হয়ে যায়। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে সারা ও কার্তিককে একসঙ্গে হাসতে দেখা গেছে এবং চ্যাটও করছেন, যা দেখে অবাক হচ্ছেন অনুগামীরা।


কী পোশাকে দেখা মিলছে তাদের

কী পোশাকে দেখা মিলছে তাদের

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর আসন্ন সিনেমা 'শাহজাদা'-র জন্য খবরের শিরোনামে। ছবিটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে ছবিটি। সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি শেয়ার হয়েছে তাতে দেখা যাচ্ছে কার্তিক যখন কথা বলছেন তখন সারা হাসছেন। নীল, সাদা চেক শার্টে দেখা গেছে কার্তিককে, সেই সঙ্গে সানগ্লাসও পরে রয়েছেন তিনি। সারাকে দেখা গেছে কালো ব্রালেটের ওপর সাদা ক্রপ টপে, সেই সঙ্গে তিনি পনিটেলও বেঁধেছেন। ভক্তরা অনেকদিন পর সারা ও কার্তিককে একসঙ্গে দেখে খুব খুশি হয়েছেন।

কী জানাচ্ছেন ভক্তরা

কী জানাচ্ছেন ভক্তরা

ভাইরাল হওয়া ছবিগুলিতে জমিয়ে লাইক ও কমেন্ট করেছেন অনুগামীরা। তাদের ছবি দেখে একজন ভক্ত লিখেছেন, এতদিন পরেও তারা একই রকম রয়েছে, অন্য একজন লিখেছেন, তাদের কাছ থেকে পুরানো অনুভূতি পাওয়া গেল, ওপর একজনের মতে, ভক্ত লিখেছেন, আমার মনে হচ্ছে ২০১৯-এ আছি।

পরের কোন ছবিতে অভিনয় করতে চলেছেন কার্তিক

পরের কোন ছবিতে অভিনয় করতে চলেছেন কার্তিক

অভিনেতা কার্তিক আরিয়ানকে পরের ছবিতে কৃতি স্যাননের সঙ্গে দেখা যাবে। শেহজাদা ছবিতে দেখা মিলবে তাদের । সিনেমাটি আল্লু অর্জুনের ২০২২ সালের হিট তেলেগু ছবি আলা বৈকুণ্থাপুরমুলুর গল্প অবলম্বনে তৈরি ছবি। যেখানে টাবুও অভিনয় করেছিলেন। সিনেমা মুক্তি পাবে ১৭ ফেব্রুয়ারী। এরপরেও কাতিকের হাতে রয়েছে অনেকগুলি ছবি।

অপরদিকে, অ্যানিম্যাল' এর প্রথম লুক প্রকাশ্যে এসেছে। অভিনেতা রণবীর কাপুরকে আবারও নতুন লুকে দেখতে পাবেন সকলে। এই সিনেমায় রণবীর কাপুরকে ছাড়াও অভিনয় করবেন রশ্মিকা মান্দানাও। কবে মুক্তি পাবে সিনেমাটি। আসন্ন সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমায় অভিনয় করেছেন রণবীর কাপুর, রশ্মিকা মান্দানা, অনিল কপূর, ববি দেওল-সহ অন্যান্যরা। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নতুন বছরের শুরুর মধ্যরাতেই 'অ্যানিম্যাল' সিনেমার প্রথম লুক শেয়ার করেছেন। সেই সঙ্গে লিখেছেন সুন্দর ক্যপশনও। সেখানে তিনি লিখেছেন, প্রভাস ফ্যানেদের জন্য পক্ষ থেকে টিমের জন্য শুভ কামনা রইল'। সিনেমাটি একটি অ্যাকশন থ্রিলার ছবি।

ছবি সৌ:ফিল্মিবিট

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+