বৃষ্টি ভেজা দুপুরে হাতে হাত রেখে পার্কস্ট্রিটে রেস্তোরাঁয় লাঞ্চ, নিন্দুকদের জবাব দিলেন যশ-নুসরত

বৃষ্টি ভেজা দুপুরে হাতে হাত রেখে পার্কস্ট্রিরে রেস্তোরাঁয় লাঞ্চ, নিন্দুকদের জবাব দিলেন যশ-নুসরত

সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতায়। বেশ ভেজা ভেজা আবহাওয়া। ভাল মন্দ খেলে ইচ্ছে করছে সকলেরই। দুপুর দুপুর পার্ক স্ট্রিটের রাস্তায় কাদের দেখা গেল। এই নিয়ে একেবারে হইচই পড়ে হিয়েছে টলিপাড়ায়। যশ-নুসরত একসঙ্গে লাঞ্চ সারলের পার্কস্ট্রিরে রেস্তরাঁয়। তাহেল কী আর রাখঢাক রাখলেন না তাঁরা। টলিউডের একেবারে খবরের শিরোনামে থাকা দুই নায়ক নাকিয়া একসঙ্গে প্রকাশ্যে বেরিয়েছেন। যাকে বলে একেবারে জবর খবর। সেপ্টেম্বর মাসেই মা হওয়ার কথা নুসরতের।

যশ-নুসরত একসঙ্গে

যশ-নুসরত একসঙ্গে

আগে থেকেই জল্পনা ছিল যশের ফ্ল্যাটেই নাকি থাকেন নুসরত জাহান। কিন্তু কিছুতেই তাঁদের সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। বরাবর নিজেদের এই সম্পর্ক নিয়ে চুপ থেকেছেন যশ এবং নুসরত। টলিপাড়া অবশ্য এই নিয়ে গসিপের বন্যা বইয়ে দিয়েছে। হঠাৎ করে বুধবার দুপুরে শহরের রাস্তায় হাতে হাত ধরে দেখা গেল তাঁদের দুজনকে। পার্কস্ট্রিটের কোনও এক রেস্তরাঁয় নাকি তাঁরা খারাবর খেলে এসেছিলেন। নুসরতকে হাত ধরে রাস্তা পার করিয়ে দেন যশ। সেই দৃশ্য নাকি অনেকেরই চোখে পড়েছে। তারপরে টলি পাড়ায় কানপাতা দায় হয়ে গিয়েছে।

অন্তঃসত্ত্বা নুসরত

অন্তঃসত্ত্বা নুসরত

নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন অভিনেত্রী। আলাদা থাকেন তিনি। অন্তঃসত্ত্বা নুসরত এখন তাঁর হবু সন্তানের পিতৃপরিচয় প্রকাশ্যে আনেননি। নিখিল জৈন কিন্তু দাবি করেছেন নুসরতের গর্ভে তাঁর সন্তান নেই। নুসরত এই নিয়ে মুখ খোলেননি। অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। টলিপাড়ায় কানা ঘুসো শোনা িগয়েছে নুসরতের গর্ভে নাকি যশের সন্তান রয়েছে। তবে যশ এবং নুসরত কেউ এই নিয়ে কোনও কথা বলেননি। সেপ্টেম্বর মাসে মা হওয়ার কথা অভিনেত্রীর। তার আগে একাধিক ছবি পোস্ট করেছেন নুসরত। অন্যান্য অভিনেত্রীদের সঙ্গে পার্টি করতেও দেখা গিয়েছে নুসরতকে।

বিয়ে স্বীকার

বিয়ে স্বীকার

শিল্পপতি নিখিল জৈনকে বিয়ে করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ এবং অভিনেত্রী নুসরত জাহান। তুরস্কে বিয়ে হয়েছিল তাঁদের। সেই বিয়ের ভিডিও প্রকাশ্যে এনেছিলেন তাঁরা। তারপরে কলকাতায় বড় করে রিসেপশনও দিয়েছিলেন নিখিল-নুসরত। কিন্তু বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই সম্পর্কে চিড় ধরে। নিখিলের সঙ্গে বিয়ে অস্বীকার করেছেন নুসরত জাহান। তিনি দাবি করেছেন নিখিলের সঙ্গে তাঁর কোনও বিয়েই হয়নি। তুরস্কের আইনে িনখিল তাঁর সঙ্গে বিয়ে করেননি। আবার ভারতে ফিরেও ভারতীয় আইনে নিখিল তাঁকে বিয়ে করেননি। নিখিলের সঙ্গে তাঁর লিভ ইন সম্পর্ক ছিল। এখন আর সেই সম্পর্ক তাঁদের মধ্যে নেই বলে নুসরত জানিয়েছিলেন। পাল্টা নিখিল জৈন অভিযোগ করেন তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং এই নিয়ে তিনি নুসরতের বিরুদ্ধে আদালতে আবেদন করবেন।

নিখিলের বিরুদ্ধে অভিযোগ

নিখিলের বিরুদ্ধে অভিযোগ

নিখিলের বিরুদ্ধে তাঁর ব্যাঙ্কের টাকা নেওয়ার অভিযোগ করেছেন নুসরত। তাঁকে না জানিয়েই নিখিল তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন এবং তাঁর একাধিক দামি গয়না নিখিলের বাড়িতে রয়েছে। সেগুলি ফেরত দেওয়ার প্রয়োজন মনে করছেন না নিখিল এমনই অভিযোগ করেছেন নুসরত। এদিকে আবার নিখিলের সঙ্গে নাম জড়িয়েছে এক অভিনেত্রীর। নিখিল নাকি সম্প্রতি তাঁর ইনস্টাপোস্টে লাইক দিয়েছেন।তারপরে আবার সেই অভিনেত্রী তাঁর ইনস্টা পোস্টে লিখেছিলেন সমস্যার বিয়ে থাকার থেকে সেই আলাদা হয়ে যাওয়া ভাল। এই নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছিল টলি পাড়ায়। যদিও প্রকাশ্যে নিখিল সেটা নিয়ে একটি কথাও বলেননি। তবে নুসরতের মা হওয়ার দিন যত এগিয়ে আসছে সোশ্যাস মিডিয়ায় যশ নুসরতের একসঙ্গে থাকার ঘটনা ক্রমশ প্রকট হচ্ছে। কয়েরদিন আগেই ইনস্টা পোস্টে যশের পোশ্যের ছবি দিয়েছিলেন নুসরত। আবার একটি ছবিতে নুসরতের রোদ চশমায় যশের প্রতিচ্ছবি ধরা পড়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+