পুজো শুরু অভিনেত্রী দেবলীনার, ফুচকা খেতে ব্যস্ত গৌরবপত্নী

পুজো শুরু অভিনেত্রী দেবলীনার, ফুচকা খেতে ব্যস্ত গৌরবপত্নী

হিন্দুদের সবচেয়ে বড় ও প্রিয় উৎসব হল দুর্গাপূজা। এই সময় সকল মানুষই খুশিতে মেতে ওঠেন। নতুন জামা কাপড় পড়ে দেবী দুর্গার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ান। সঙ্গে চলে পছন্দের খাওয়া-দাওয়াও। সেই তালিকায় এবার নাম লেখাল দেবলীনা কুমারও। কোনোও না কোনোও কারণে অভিনেত্রী খবরের শিরোনামে থাকেন। একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। যেখানে বসে মজা করে ফুচকা খেতে দেখা যাচ্ছে তাঁকে। এই ভিডিও দেখে অনেকেই খুব খুশি হয়েছেন।

পুজো শুরু অভিনেত্রী দেবলীনার, ফুচকা খেতে ব্যস্ত গৌরবপত্নী


যে ভিডিওটি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন তিনি, তাতে দেখা যাচ্ছে একটি সাদা সোফায় বসে মনের আনন্দে ফুচকা খেয়ে যাচ্ছেন দেবলীনা। তার পরনে রয়েছে ক্রিম কালারের এবং গোলাপি কালারের কুর্তি। ডান হাতে ঘড়ি ,খোলা চুলে বরাবরই সুন্দর তিনি। চোখে কাজল, হালকা মেকাপে বেশ সুন্দর লাগছে। অভিনেত্রী খুব মজা করে তিনি ফুচকা খাচ্ছেন।

অভিনেত্রী ভিডিও শেয়ার করার পাশাপাশি একটি ক্যাপশনও লিখেছেন, সেখানে তিনি লিখেছেন 'ফুচকা, দশটা ফুচকা, পুজো শুরু হয়ে গেছে।' ভিডিওতে জমিয়ে লাইক ও কমেন্ট করতে দেখা গেছে অনুগামীদের। তারা অনেকেই অভিনেত্রীকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।

শরীর সম্পর্কে খুব সচেতন তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী মাঝে মধ্যেই তার শরীরচর্চার ছবি শেয়ার করে থাকেন। যা দেখে অনেকেই অবাক হন। তার কারণ বয়স বাড়লেও তিনি শরীর সম্পর্কে খুব সচেতন। তাই তো তিনি এত সুন্দর লাস্যময়ী শরীর ধরে রেখেছেন। তিনি সাইকেল নিয়ে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন। সে অভ্যাস তার কিন্তু আজ নয় ,বেশ পুরনো অভ্যাস। সারা বছর কঠোর নিয়ম মানেন। অবশ্যই তিনি ডায়েটে থাকেন। সামনেই পুজো, আর বেশি দিন বাকি নেই, তার আগে তারকাদের নানারকম ইচ্ছা তো থাকেই তেমনি রয়েছে দেবলীনা কুমারের। এই ফিটনেস ফ্রিক পুজোর সময় কী খেতে চান, নিশ্চয়ই আপনিও জানতে চাইছেন, তাহলে জেনে নিন।

হিন্দুদের বড় উৎসব হল দুর্গাপুজো। এই দুর্গাপুজোর আগে চেহারা বা ওজন কমানোর ইচ্ছা সবারই থাকে। আর তা নিয়ে সবাই ডায়েট করতেও ব্যস্ত থাকে। সারা বছর ধরেই ডায়েট করে চলেন ফিটনেস ফ্রিক দেবলীনা। চেহারা কমানোর জন্য জিমে যাওয়া যে খুব জরুরী সেটা কিন্তু তিনি মোটেও বিশ্বাস করেন না। অভিনেত্রী মতে শরীরচর্চার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখাই একমাত্র উপায়। কারণ তার মতে কয়েক ঘণ্টা, এক বা দেড় ঘন্টা জিম করে এলাম তারপর আর করতে পারলাম না এমন শরীরচর্চা তিনি মোটেই পছন্দ করেন না। তিনি বলেন, যদি ওয়েট ট্রেনিং এবং কার্ডিয়ো করা যায় দিনে একবার কি দুবার তাহলে ভেতর থেকে শক্তি পাওয়া যায় । সেই সঙ্গে শরীরও সুস্থ থাকে। নিজেও এমনটাই মানেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+