বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে উৎসবের মেজাজে অপরাজিতা! দেখুন ভিডিও
লক্ষ্মীপুজোর দিন সকাল থেকেই চরম ব্যস্ততায় থাকেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। শুধু লক্ষ্মীর সেবা নয়, ঘরে আগত 'অতিথি' রূপের নারায়ণকেও তিনি সমান যত্নে রাখেন!
লক্ষ্মীপুজোর দিন সকাল থেকেই চরম ব্যস্ততায় থাকেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। শুধু লক্ষ্মীর সেবা নয়, ঘরে আগত 'অতিথি' রূপের নারায়ণকেও তিনি সমান যত্নে রাখেন! প্রতিবারের মত এই বছরেও ধুধাম সহকারে লক্ষ্মীপুজোর আয়োজন হয়েছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বেহালার বাড়িতে । এক নজরে দেখে নেওয়া যাক , সেই আয়োজনের কয়েকটি ঝলক।
পুজোর আয়োজনে অপরাজিতা
বাড়ির লক্ষ্মী পুজো ঘিরে প্রতিবারের মত এবারেও ব্যস্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নিজের হাতে বাড়ির লক্ষ্মী প্রতিমাকে এই বছরও সাজিয়ে তুলেছেন টালিগঞ্জের এই ব্যস্ততম অভিনেত্রী।
ভোগ নিয়ে ব্যস্ততা
লক্ষ্মী পুজোর আয়োজনের অন্যতম দিক হল পুজোর ভোগ। অপরাজিতা বলছেন, এককালে বাড়ির সদস্যরা বাড়িতে ভোগ রান্না করলেও, এখন তার পরিসর বড় হয়ে যাওয়ায়, ঠাকুর দিয়েই রান্না হয় মায়ের ভোগ।
অপরাজিতার ঠাকুর-ঘর
ঠাকুর ঘরে গণেশের পাশে লক্ষ্মীকে সাজিয়ে পুজোর আনন্দে গা ভাসিয়েছেন অভিনেত্রী অপরাজিতা।

আয়োজনে ব্যস্ত অভিনেত্রী
এদিন প্রথা মেনে আল্পনার সঙ্গে দীপ-ধূপ-ধুনো সহকারে এদিন পুজো প্রস্তুতিতে ব্যস্ত অপরাজিতা আঢ্য। পাশাপাশি অতিথি অপ্যায়নে যেন কোনও ক্রটি না হয়, সেদিকেও কড়া নজর রয়েছে অভিনেত্রীর।












Click it and Unblock the Notifications