এবার সত্যবতীর ভূমিকায় অভিনয় করবেন শিল্পা শেঠি! কোন সিনেমায় দেখা মিলবে অভিনেত্রীর
বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে শিল্পা শেঠির। সুন্দর অভিনয় দিয়ে তিনি অনুগামীদের হৃদয় চুরি করেছেন। যদিও অনেক দিনই বড়পর্দায় দেখা মেলেনি অভিনেত্রীর। ২০২১ সালে শিল্পাকে দেখা গেছিল হাঙ্গামা ২ সিনেমায়। তারপর থেকে তাকে আর তেমনভাবে পর্দায় দেখা যায়নি। তবে এবার কেডি দ্য ডেভিল সিনেমায় সত্যবতীর ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গিয়েছে। অভিনেত্রী সেখান থেকে প্রথম লুকের ছবিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যা দেখে খুব খুশি হয়েছেন অনুগামীরা।

অভিনেত্রী শিল্পা তার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আসন্ন সিনেমার প্রথম লুকের পোস্টার শেয়ার করছেন। তাঁকে রেট্রো কুইনের লাগছে। অভিনেত্রীকে একটি সাদা রঙের শাড়ি পড়তে দেখা গেছে। তার ওপরে হালকা লাল রঙের প্রিন্ট রয়েছে। শাড়িতে তাকে খুব সুন্দর লাগছে। সেই সঙ্গে নিজেকে আরোও সুন্দর করে তুলতে অভিনেত্রী লাল ব্লাউজ পরতে দেখা গেছে। চোখে বড় সানগ্লাস, অ্যানিম্যাল প্রিন্টের ব্যাগে তাকে বেশ মানিয়েছে।
১৯৭০ সালে ব্যাঙ্গালুরুতে ঘটে যাওয়া ঘটনার বাস্তব চিত্রই ফুটে উঠবে এই সিনেমার মাধ্যমে। এই সিনেমাটি অ্যাকশনের হবে বলে মনে করা হচ্ছে। এই সিনেমায় অভিনয় করবেন রবীন চন্দ, সঞ্জয় দত্ত-সহ অন্যান্যরা। সিনেমাটি তামিল কন্নড় মালায়ালাম, হিন্দি ভাষায় মুক্তি পাবে।
এই সিনেমায় ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, প্রতিটি রাজ্যে যুদ্ধ হয়, আর প্রতিটি রাজ্যেই কিন্তু একজন করে সত্যবতীর প্রয়োজন। কেডির যুদ্ধক্ষেত্রে যোগ দিতে পেরে এবং শক্তিশালী ভূমিকায় পা রাখতে পেরে আমি খুবই খুশি।
অপরদিকে, বলিউডের জনপ্রিয় স্পাই ফ্র্যাঞ্চাইজি সিনেমা সলমান খানের টাইগার , তারপর এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় আসছে টাইগার থ্রি। এই সিনেমা দেখার জন্য অপেক্ষা করছেন অনুগামীরা। পাঠান সিনেমায় সলমন খানকে দেখা গেছে ক্যামিও চরিত্রে অভিনয় করতে, এবার টাইগার থ্রিতে কিংখানকে দেখা যাবে ক্যামিও চরিত্রে অভিনয় করতে।
এই সিনেমায় ভাইজান ও কিংখান ছাড়াও দেখা মিলবে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমিও। এপ্রিলের এই সিনেমার শুটিং করবেন কিং খান। মুম্বইতে শুটিং করবেন অভিনেতা। অফিসারের চরিত্রে দেখা মিলবে কিং খানের ।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications