নায়ক এবার খলনায়ক, ‘রাবণ’ ছবিতে জিৎ–এর কুটিল রূপ চমকে দিয়েছে নেটিজেনদের
জিৎ-এর আসন্ন ছবির লুক
পুজো শেষ হওয়ার পর পরই টলিউডের বাদশা জিৎ তাঁর নতুন ছবির কথা ঘোষণা করে দিলেন। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় চোখ পরতেই দেখা গেল অভিনেতা জিৎ–এর ভয়াবহ অবতার। লাল চোখ, ঠোঁটে কুটিল হাসি। ভ্রুর মাঝে কাটা দাগ। জিৎ এই ছবি পোস্ট করে তাঁর নতুন ছবির ঘোষণা করে দিলেন। এই নতুন ছবির নাম 'রাবণ’।

জানা গিয়েছে, এই ছবির শুটিং খুব শীঘ্রই শুরু করে দেওয়া হবে। সিনেমার ফার্স্ট লুকের পোস্টারে তা জানিয়েছেন জিৎ। পুজোর মধ্যেই জিৎ ও মিমির 'বাজি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। দক্ষিণী ছবি 'নান্নাকু প্রেমাথু’র অফিশিয়াল রিমেক এই ছবি। এখনও এই ছবিটি সিনেমা হলে চলছে। জিৎ–এর এই ছবির পোস্টার দেখে মনে হচ্ছে ভিলেনের চরিত্রে দেখা যাবে জিৎকে। তাঁর লুক একেবারে বদলে গিয়েছে। চোখের মধ্যে রাবণের মতোই তীক্ষ্ণতা রয়েছে তাঁর। জিতের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছেন অমিত জুমরানি। পরিচালনার দায়িত্বে থাকছেন এম এন রাজ।
বরাবরই নিজেকে অন্যরকম চরিত্রে দেখতে ভালোবাসেন জিৎ। তাই তো বাণিজ্যিক ছবির পাশাপাশি অন্যরকম চরিত্রেও অভিনয় করছেন অভিনেতা। আবীর চক্রবর্তী ও নুসরত জাহানের সঙ্গে 'অসুর’ ছবিতে অভিনয় করেছেন জিৎ। পাভেল পরিচালিত সিনেমায় জিৎ–এর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। সমালোচকদের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। মনে করা হচ্ছে, 'রাবণ’ ছবির ক্ষেত্রেও তা হতে চলেছে। নামটি রূপক হিসেবে ব্যবহৃত হতে চলেছে। জিৎ–এর ছবিতে আর কারা কারা অভিনয় করছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। করোনা আবহে সব নিয়ম–বিধি মেনেই শুটিং হবে।
'রাবণ' ছবিতে জিতের এমন লুক দেখে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি অনুরাগী থেকে টলিউডের অন্যান্য তারকারাও। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। আবার রুক্মিনী মৈত্র কমেন্ট বক্সে লিখেছেন, 'অসাধারণ। এই লুকটা খুব ভালো।' জিতের প্রথম ছবি 'সাথী'র নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদীও নতুন লুকের জন্য জিতকে শুভেচ্ছা জানিয়েছেন। এর পাশাপাশি এমন অপ্রত্যাশিত লুকে জিতকে দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একটা চোখ রক্ত লাল, বড় চুল আর মুখে ভয়াবহতার ছাপ। সব মিলিয়ে জিতের নতুন লুক খানিকটা চমকেই দিয়েছে নেট নাগরিকদের। লুক নিয়ে বরাবরই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন অভিনেতা জিৎ। এর আগেও আমরা বহু ছবিতে তাঁকে ভিন্ন ভিন্ন লুকে দেখেছি। তবে আগামী ছবি 'রাবণ'-এ তাঁর লুক যে সত্যিই অনুরাগীদের চমকে দিয়েছে, তা কমেন্ট বক্স দেখলেই বোঝা যাচ্ছে।
-
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক










Click it and Unblock the Notifications