প্রয়াত বলিউড অভিনেতা ইন্দ্র কুমার, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর
মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত হলেন বলিউড অভিনেতা ইন্দ্রকুমার । হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত হলেন বলিউড অভিনেতা ইন্দ্রকুমার । বৃহস্পতিবার রাত ২ টো নাগাদ মুম্বইয়ের অন্ধেরিতে নিজের বাংলোতে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি। পরিবারে রয়েছেন তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী পল্লভি কুশল।

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ইন্ডাস্ট্রি সূত্রের খবর বহুদিন ধরেই তিনি বহু অসুখে ভুগছিলেন। ক্রমেই অসুস্থ হতে থাকেন ইন্দ্র। এদিকে, ইন্দ্রর মৃত্যুতে শোকের ছায়া বলিউডের কলাকুশলী মহলে।
হিন্দি ছবিতে সেভাবে প্রতিষ্ঠিত হতে না পারলেও হিন্দি সিরিয়ালে তাঁর জনপ্রিয়তা ছিল। সলমন খানের সঙ্গে 'ওয়ান্টেড' ছবিতে ইন্দ্রকে অভিনয় করতে দেখা যায় । 'কহি প্যার না হো যায়ে',' পেয়িং গেস্ট',' মাসুম' ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।
উল্লেখ্য,লাগামহীন জীবনযাত্রার জন্য বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁকে অনেকেই চিনতেন। ২০১৪ সালে তিনি এক ধর্ষণের ঘটনাতেও অভিযুক্ত হন। যদিও পরে তিনি সেই ঘটনায় জামিনে মুক্ত হন।
-
বৈভব-যশস্বীর ব্যাটিং তাণ্ডব! মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল রাজস্থান রয়্যালস -
LIVE বিধানসভা নির্বাচন ২০২৬: কেরল, অসম ও পণ্ডিচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে হাই-ভোল্টেজ কেন্দ্রগুলি -
যুদ্ধবিরতি লঙ্ঘন ইজরায়েলের, হরমুজে তেলের জাহাজ আটকাল ইরান -
যুদ্ধবিরতি ঘোষণা হতেই শেয়ার বাজার রেকর্ড উত্থান, সেনসেক্স ও নিফটি সূচকে বিরাট বৃদ্ধি -
লেবাননে এযাবৎকালের সবচেয়ে ভয়ানক হামলা ইজরায়েলের, ১৫০০-র বেশি মৃত্যুর আশঙ্কা -
ভোটের আগে শাপমুক্তি! প্রায় ১৩ বছর পর জেল থেকে বেরোচ্ছেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত সুদীপ্ত সেন -
আবু হাসেম খান চৌধুরী: ৮৯ বছর বয়সে প্রয়াত মালদহ কংগ্রেসের মহীরূহ 'ডালু' -
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
ভবানীপুরে মনোনয়ন জমা দিয়েই বাদ যাওয়া নাম নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি মমতার -
অসম-কেরল-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটদান! তাহলে কি শুরু এসআইআর এফেক্ট? -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের












Click it and Unblock the Notifications