টলিউডের এই মুহূর্তে দুই জনপ্রিয় সেলেব, কিন্তু আবিরের বউ-এর নাম কেন ভাড়াতে গেলেন সোহিনী
বৃষ্টির মরশুমে ভূতের গল্পে সব বাঙালিই প্রায় মজে যেতে পারেন। আর এবারের এই মরশুমে আসছে বিরসা দাশগুপ্তের ছবি 'সব ভূতুড়ে'। ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন সোহিনী সরকার।
বৃষ্টির মরশুমে ভূতের গল্পে সব বাঙালিই প্রায় মজে যেতে পারেন। আর এবারের এই মরশুমে আসছে বিরসা দাশগুপ্তের ছবি 'সব ভূতুড়ে'। ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন সোহিনী সরকার। তবে এছবির অন্য়তম আকর্ষণ পরিচালক বিরসার মেয়ে ইডা।

ছবিতে সোহিনীর চরিত্রের নাম নন্দিনী। এদিকে, আবিরের স্ত্রীর নামও নন্দিনী। ছবির সেটে এই নিয়ে বিরসা ,সোহিনী, আবিরের মধ্যে বেশ খুনশুটি- মজাও হয়েছে। সোহিনী ও বিরসার দাবি, সমস্ত দৃশ্যে একেবারে নির্ভুল অভিনয় করেছেন আবির। বিশেষত যেখানে নন্দিনীর চরিত্রের ওপর চেঁচামিচি করা দরকার, সেখানে তো এক্কেবারে জমিয়ে দিয়েছেন তিনি! এ নিয়ে সোহিনী মজা করে বলেন , যেহেতু আবিরের স্ত্রীয়ের নাম নন্দিনী, তাই বকাঝকা-চেঁচামিচির দৃশ্যে অনেকটা সাবলীল লেগেছে আবীরকে।

আবির, সোহিনীর দাবি গোটা ছবি জুড়ে পূজাবার্ষিকীর ভূতের গল্পের মতো টান টান উত্তেজনা রয়েছে। ছবির দুই অভিনেতা অভিনেত্রীর কাছেই বিরসা দাশগুপ্তর পরিচলনার ধরণ বেশ আকর্ষণীয়। ছবির শ্যুটিং এর সময়ের নানা গল্পের মধ্যে অন্য়তম আকর্ষণীয় দিক হল বিরসার মেয়ে ইডা। আবির ও সোহনী দুজনেই ছোট্ট ইডার অভিনয় দক্ষতার প্রশংসার পাশপাশি, শ্যুটিং এর সময় ওর ধৈর্যেরও প্রশংসা করেন।
ছবির কাহিনি শুরু হচ্ছে এক ভূতুড়ে ম্যাগাজিনকে নিয়ে। যা অনিকেত(আবির)এর বাবা চালু করেছিলেন। আবির তা বন্ধ করতে চেয়েও পারছেন না নানা কারণে। ম্যাগাজিনে চাকরির খোঁজে আবিরের কাছে আসেন নন্দিনী(সোহিনী), এদিকে , এমন একটি সময়ে কুসুমপুর নামের এক গ্রামে একটি স্কুলে ভৌতিক কাণ্ড ঘটতে থাকে। তারপর যা হয়, তা জানতে হলে অবশ্য়ই দেখতে হবে ছবি।












Click it and Unblock the Notifications