দীপাবলির প্রাক্কালে হুগলিতে অনুরাগের কোন ছবির শ্যুটিংয়ে এলেন অভিষেক বচ্চন

ফের একবার রাজ্যে শ্যুটিংয়ে হাজির অভিষেক বচ্চন। পরিচালক অনুরাগ বসুর সিনেমার শ্যুটিংয়ে এসেছেন তিনি।

এই বাংলায় বচ্চন পরিবারের সব সদস্যই জমিয়ে শ্যুটিং করে গিয়েছেন। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক থেকে শুরু করে পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন - তালিকায় বাদ নেই কেউই। সেই রীতি মেনেই যেন দীপাবলির প্রাক্কালে ফের একবার রাজ্যে শ্যুটিংয়ে হাজির অভিষেক বচ্চন। পরিচালক অনুরাগ বসুর সিনেমার শ্যুটিংয়ে এসেছেন জুনিয়র বচ্চন।

পূর্বসুরী বাবা অমিতাভ

পূর্বসুরী বাবা অমিতাভ

সাম্প্রতিক সময়ে অমিতাভ বচ্চন কখনও পিকু, তিন ইত্যাদি ছবির জন্য অনেকদিন কলকাতায় থেকে শ্যুটিং করে গিয়েছেন। সেই ছবিগুলি বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে।

বাংলা কি লাকি চার্ম হবে?

বাংলা কি লাকি চার্ম হবে?

এবার কি মন্দ ভাগ্য ঘোচানোর পালা অভিষেকের? কারণ বলিউডে কামব্যাক করেও তিনি সাফল্য পাননি মনমর্জিয়া ছবিতে। এবার বচ্চন তনয় কলকাতায় এসেছেন বাঙালি পরিচালক অনুরাগ বসুর সিনেমার শ্যুটিংয়ের জন্য। দমদম বিমানবন্দরে নেমে সোজা চলে গিয়েছেন হুগলিতে।

হুগলিতে শ্যুটিং

হুগলিতে শ্যুটিং

সেখানে বকুলতলা ঘাটে ও সংলগ্ন এলাকায় গঙ্গার পাড়ের টিপিক্যাল গলি-ঘুপচিতে শ্যুটিং চলছে অনুরাগের সিনেমার। তবে সিনেমার নাম নিয়ে এখনও গোপনীয়তা ভঙ্গ করেননি পরিচালক। ফলে সিনেমা সম্পর্কে বিশেষ কিছু জানায়নি ইউনিটের সদস্যরা।

বচ্চন পরিবারের বাংলা প্রেম

বচ্চন পরিবারের বাংলা প্রেম

এর আগে অমিতাভ এই এলাকায় শ্যুটিং করে গিয়েছেন। অভিষেকও ঐশ্বর্যকে সঙ্গে নিয়ে গঙ্গার ওপাড়ে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় রাবণ সিনেমার জন্য বেশ কিছুদিন শ্যুটিং করে যান। এছাড়া যুবা সিনেমার জন্য কেরিয়ারের গোড়ায় অভিষেক হাওড়া ও কলকাতার বহু এলাকায় শ্যুটিং করে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+