শার্ট তো খোলেন, প্যান্ট খুলতে পারবেন কি? 'বন্ধু' সলমনকে চ্যালেঞ্জ আমির খানের

ধুম ৩ এ আমির খানের টুপি বেশ জনপ্রিয় হয়েছিল। এমনকী সলমনেরও খুব পছন্দ হয়েছিল আমিরের টুপি। আমিরের কথায়, " বিগ বসে সঞ্চালনার সময়েই সলমন ওই টুপি পড়েছিলেন। এবার আমি ওর বন্ধুত্ব পরীক্ষা করে দেখতে চাই। সলমনকে শার্ট খুলতে আমরা দেখেছি। কিন্তু আমি দেখতে চাই চাই ও প্যান্ট খুলতে পারে কিনা। বলেই সেই বিখ্যাত দুষ্টুমিষ্টি মুচকি হাসি হাসলেন আমির।"
অনেকেই প্রশ্ন তুলেছেন পিকে তে আমির খানের যে পোস্টারে তাঁকে নগ্ন দেখা গিয়েছে তা আসলে ফটোশপের কারসাজি। আসলে নগ্ন হননি আমির। যদিও সে অভিযোগ উড়িয়ে দিয়ে আমিরের বক্তব্য, "ছবিটি মোটেই ফোটোশপ করে করা হয়নি। আমি ধুম ৩-এ জন্য চেহারা তৈরি করেছিলাম। দুই ছবির জন্যই প্রায় একই সময়ে শুটিং শুরু করি।"
আমির জানিয়েছেন,"আমার চোখে পোস্টারটি অশ্লীল নয়। কারণ আমি মনে করি অশ্লীলতা জামা কাপড়ে থাকে না, অশ্লীল ধারণা থাকে আমাদের মনে, মস্তিষ্কে এবং একজনের বাচনভঙ্গীতে।" তবে কী চিত্রনাট্যের প্রয়োজনে আমির পর্দায় নগ্নও হবেন। আমিরের জবাব, "এটা খুব কঠিন, কিন্তু এতবছরে আমি বুঝেছি যে কোনও কিছুই অসম্ভব নয়। আমরা শুধু আমাদের কাজটা করতে পারি।"












Click it and Unblock the Notifications