বহুজাতিক ঠান্ডা পানীয় সংস্থার বিজ্ঞাপনে অসম্মান বাঙালিদের, ক্ষোভ প্রকাশ আইনজীবীর
এবার বহুজাতিক ঠান্ডা পানীয় সংস্থার বিজ্ঞাপনে বাঙালিদের ভাবাবেগে গভীর আঘাত করা হয়েছে। তাই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার হাইকোর্টের আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনার কারণে তিনি কিন্তু থানায় পর্যন্ত গেছেন। যেখানে তিনি ঠান্ডা পানীয় সংস্থার বিজ্ঞাপনের দ্বারা বাঙালিদের অসম্মান করা হচ্ছে বলে জানিয়েছেন, আর এই কারণেই তিনি সংস্থার সিইও ও বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
কী জানাচ্ছেন আইনজীবী, তাঁর মতে, বহুজাতিক ঠান্ডা পানীয় সংস্থার তরফে যে বাংলা ভাষার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, তাতে কিন্তু বাঙালির অসম্মান করা হচ্ছে। কারণে সেখানে বলা আছে “সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়।” এই প্রবাদের আদলেই বিজ্ঞাপনের বাংলা ভার্সানের সংলাপে বলা হয়, “সোজা আঙুলে ঘি না উঠলে, বাঙালি খালি পেটেই শুয়ে পড়ে।”এটিকে নিয়ে তামাশা-ঠাট্টা করতে দেখা যায়, সেখানেও অভিনেতা নওয়াজকে হাসতে দেখা যায়। আর এতেই বাঁধে জোর বিপত্তি। আর এই বিজ্ঞাপনে বাঙালিদের ভাবাবেগে আঘাত করা হয়েছে ও তাঁদের অপমান করা হচ্ছে বলে দাবি করেন আইনজীবী। তিনি মূল অভিযোগ সংস্থার বিরুদ্ধে দাবি করেছেন আইনজীবী, বাদ দেন দেননি বলিউড অভিনেতার নামও।

তবে আইনজীবী এও জানিয়েছেন, ঠান্ডা পানীয়র হিন্দিতে যে বিজ্ঞাপন বেরিয়ে তাতে তেমন কিছু খারাপ নেই। এটি আইটি আইনের ৬৬ এ, ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ধারার মধ্যে পড়ে। আমরা একদমই চাই না এই ধরণের প্রচার করা হক, এমন প্রচার কিন্তু দণ্ডনীয় অপরাধ।
ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনের বিরুদ্ধে এমনই অভিযোগ ওঠার পর সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়া হয় এই বিজ্ঞাপনটি। টুইটারে বহুজাতিক ঠান্ডা পানীয় তরফ থেকে জানানো হয়েছে 'সম্প্রতি, ঠান্ডা পানীয়র বাংলা বিজ্ঞাপন প্রচারের জন্য তীব্র অনুশোচনা করছি। আমাদের অনিচ্ছাকৃত ভুলটা আমরা বাংলা প্রচার মাধ্যম থেকে অবিলম্বে প্রত্যাহার করছি। আমাদের কোম্পানি বাংলা ভাষাকে যথাযথ সম্মান প্রদান করে এবং বাংলার মত প্ল্যাটফ্রমের প্রতি গর্ববোধ প্রোষন করে। যারা আমাদের বাংলার প্রতি সম্মান ও প্রতিপত্তিকে যথেষ্ট গুরুত্ব দেয়।

আমাদের এবং আমাদের বটলিং পার্টনার সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর সম্মান ও ঐতিহ্য রক্ষার প্রতি দায়বদ্ধ, তাঁদের নিত্য পরিষেবা, নতুন বিনিয়োগ, সি,এস, আর ও সমাজ চেতনার মাধ্যমে। সামাজিক চেতনার মাধ্যমে রাষ্ট্রের সম্মান ও ঐতিহ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানি বাংলা ভাষাকে কতটা সম্মান করে তাও টুইট করে জানিয়েছে।
বলা বাহুল্য, বর্তমান সময়ে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সময় কিন্তু একদমই ভালো যাচ্ছে না, ব্যক্তিগত জীবন নিয়ে জেরবার হয়ে আছেন তিনি। এমনকি তাঁর স্ত্রীও তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। এর মাঝেই আবার অশান্তিতে পড়েছেন অভিনেতা।












Click it and Unblock the Notifications