চতুর্থ বিবাহবার্ষিকীর দিনে কন্যাসন্তান, উচ্ছ্বসিত রাজকুমার ও পত্রলেখা

হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা জীবনের সবচেয়ে খুশির খবরে ভাসছেন। তাঁদের দাম্পত্যের চার বছর পূর্তির দিনেই উপস্থিত হল নতুন অতিথি এক ফুটফুটে কন্যাসন্তান। ১৫ নভেম্বরের এই বিশেষ দিনটি এবার তাদের স্মৃতিতে চিরস্থায়ী হয়ে রইল।

দুজনের শেয়ার করা যৌথ পোস্টে ফুটে উঠেছে নতুন প্রাণকে ঘিরে আবেগের জোয়ার। সেখানে তাঁরা লিখেছেন, "আমরা যেন আনন্দে আকাশে উড়ছি। ঈশ্বর আমাদের জীবনে এক কন্যাসন্তান পাঠিয়েছেন। রাজকুমার ও পত্রলেখাদের ভাষায়, এই শিশু যেন ঈশ্বরের "সবচেয়ে বড় উপহার"।

আর এই ঘোষণা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তারকা বন্ধুদের শুভেচ্ছায় ভরে ওঠে কমেন্ট বক্স। নেহা ধূপিয়া লেখেন, "অভিনন্দন! স্বাগত জানাই আপনাদের নতুন যাত্রায় প্যারেন্টহুডে।"

সোনম কপূর সংক্ষেপে জানান, "Congratulations।"
বরুণ ধাওয়ান হালকা মজা করে মন্তব্য করেন, "ক্লাবে স্বাগত, বন্ধুরা!"

কৃতি স্যানন লিখেছেন, "Congratulations guysss!"
সোফি চৌধুরীও ভালোবাসা পাঠিয়ে বলেন, "আপনাদের রাজকন্যাকে নিয়ে অনেক ভালোবাসা রইল। ঈশ্বর আশীর্বাদ করুন।"
এর আগেই, জুলাই মাসে একটি স্নিগ্ধ ইলাস্ট্রেশন পোস্ট করে তাঁদের প্রথম সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন রাজকুমার ও পত্রলেখা। সেখানে লেখা ছিল, "Baby on the way।"

২০১৪ সালে 'সিটিলাইটস' ছবির সেটে প্রথম পরিচয় একে অপরের। বন্ধুত্ব থেকে জন্ম নেয় প্রেম, আর প্রেমের হাত ধরে ২০২১ সালের ১৫ নভেম্বর, চণ্ডীগড়ে একান্ত অনুষ্ঠানে চার হাত এক হয় তাদের। চার বছর পর সেই দিনেই তাঁদের জীবনে এল ছোট্ট কন্যা সন্তান, যা এই বিবাহবার্ষিকীকে করে তুলল একেবারেই ব্যতিক্রমী ও স্মরণীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+