(ছবি) দেখে নিন কোন বিখ্যাত ম্যাগাজিনের কভার পাতায় রয়েছেন কোন বলিউড তারকা

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ও এন্টারটেইনমেন্ট ম্যাগাজিনগুলি একে অপরের হাত ধরে চলে। এককথায় বলা যায়, একে অপরের পরিপূরক।

বলিউডে ছোট-বড় নানা ঘটনাই ইন্টারটেইনমেন্ট ম্যাগাজিনের পাতায় ঠাঁই পায়। বলিউডের আসন্ন সিনেমা, নবাগত থেকে শুরু করে মেগা স্টারদের নানা খবরে ঠাসা থাকে এই ম্যাগাজিনগুলির পাতা।

একইসঙ্গে ম্যাগাজিনের কভার পাতা কে কীভাবে আকর্ষণীয় করে তুলবে তা নিয়েও রীতিমতো প্রতিযোগিতায় নামে ম্যাগাজিন প্রকাশকেরা। ফলে যে অভিনেতা-অভিনেত্রীরা এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত তারাই স্থান পান ম্যাগাজিন কভারে। এছাড়া সলমন খান, শাহরুখ খানের মতো তারকারা সবসময়ই উঠে আসেন কভার পাতায়।

আসুন দেখে নেওয়া যাক, এই মাসে বিভিন্ন নামজাদা ম্যাগাজিনের কভার পাতায় কোন কোন বলিউড সেলেবস জায়গা করে নিয়েছেন।

সলমন খান

সলমন খান

বলিউডের নবাগতা আথিয়া শেট্টির সঙ্গে সলমন খানকে দেখা গেল 'হ্যালো' ম্যাগাজিনের কভারে।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

স্যাভি ম্যাগাজিনের কভারে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

আলিয়া ভাট

আলিয়া ভাট

ইন্ডিয়া টুডের মহিলাদের ম্যাগাজিনের কভার পাতায় রয়েছেন আলিয়া ভাট।

লিসা হেডেন

লিসা হেডেন

বিকিনিতে ম্যাক্সিম ম্যাগাজিনের কভার পাতা মাতিয়ে দিয়েছেন লিসা।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

ভার্ভ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের কভারে অন্য লুকে প্রিয়াঙ্কা চোপড়া।

বরুণ ধাওয়ান-শ্রদ্ধা কাপুর

বরুণ ধাওয়ান-শ্রদ্ধা কাপুর

বলিউডের খবরের অন্যতম সেরা ম্যাগাজিন ফিল্মফেয়ারের কভার পাতায় এবার জায়গা করে নিয়েছেন নয়া বলিউড জুটি বরুণ ও শ্রদ্ধা।

বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান

ডেভিড ধাওয়ানের এই সুপুত্র বলিউড অভিষেকের পর থেকেই সকলকে মাত করে রেখেছেন। এফএইচএমের কভারেও শুধুই তিনি।

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী 'কুইন' কঙ্গনা রানাউত রয়েছেন ভগ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের কভার পাতায়।

রণবীর সিং

রণবীর সিং

'কুল' লুকে 'জি-কিউ' ম্যাগাজিনের কভারে হাজির রণবীর সিং।

বিদ্যা বালন

বিদ্যা বালন

ফিল্মফেয়ারের এবারের ম্যাগাজিনের কভার পাতায় চার্লি চ্যাপলিন সেজে সকলকে চমকে দেন বিদ্যা।

সুরজ-আথিয়া

সুরজ-আথিয়া

ফিল্মফেয়ার ম্যাগাজিনের আর একটি সংস্করণের কভার পেজ আলো করে রয়েছেন সুরজ ও আথিয়া শেট্টি।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

'হার্পারস বাজার' ম্যাগাজিনের কভারে অনন্য সোনাক্ষী সিনহা।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

'স্টারডাস্ট' ম্যাগাজিনের কভারেও রয়েছেন সেই সোনাক্ষীই।

সোনম কাপুর

সোনম কাপুর

'ল'অফিসিয়াল' ম্যাগাজিনের কভারে জায়গা করে নিয়েছেন অনিল কন্যা সোনম কাপুর।

হুমা কুরেশি

হুমা কুরেশি

'এশিয়া স্পা' ম্যাগাজিনের কভারে রয়েছেন হুমা কুরেশি।

নিমরত কৌর

নিমরত কৌর

'হাই! ব্লিটৎস' ম্যাগাজিনের কভারে রয়েছেন নবাগতা অভিনেত্রী নিমরত কৌর।

নেহা ধুপিয়া

নেহা ধুপিয়া

মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত ম্যাগাজিন 'উইমেন্স হেলথ'-এর কভারে রয়েছেন নেহা।

কলকি কোয়েচলিন

কলকি কোয়েচলিন

গ্রাজিয়া ম্যাগাজিনের কভারে জায়গা করে নিয়েছেন কলকি কোয়েচলিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+