Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বেবি ডল সানি লিওনের ৩৯তম জন্মদিনে তাঁর ১০টি সেরা গান দেখে নেওয়া যাক

বেবি ডল সানি লিওনের ৩৯তম জন্মদিনে তাঁর ১০টি সেরা গান দেখে নেওয়া যাক

পর্ন তারকা থেকে বলিউড অভিনেত্রী হওয়ার সফরটা খুব একটা বেশি মসৃণ ছিল না সানি লিওনির জন্য। কিন্তু তাও তিনি বলিউডে প্রবেশ করার পর রাণি হয়ে উঠলেন এবং সকলের মন জয় করলেন। অত্যন্ত যৌন আবেদন ও সিজলার সানিকে প্রথম দেখা যায় সলমন খান সঞ্চালিত রিয়্যালিটি শো বিগ বস–৫ এ। এরপরই দর্শকরা তাঁকে বড় পর্দায় দেখতে চান। ভাগ্য সঙ্গ দেয় এবং পরিচালক মহেশ ভাটের হাত ধরে ২০১২ সালে সানির প্রথম সিনেমা '‌জিসম ২’‌ মুক্তি পায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। কানাডায় জন্ম ভারতীয় বংশোদ্ভুত অভিনেত্রী এরপর একের পর এক হিট আইটেম গান দিয়ে যান। তাঁর মুগ্ধ করা নাচ ও শরীরি আবেদন সকলকে অভিভূত করতে বাধ্য করে। সানির আসল নাম করণজিত কউর ভোহরা। ১৩ মে তাঁর ৩৯তম জন্মদিনেও তিনি আজও অততাই সুন্দরী রয়েছেন।

অভিনেত্রীর চেয়েও সানি সমাজসেবী হিসাবেই বেশি পরিচিত। বহু চ্যারিটি অনুষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। ২০১৭ সালে তিনি একটি ছোট্ট মেয়েকে দত্তক নিয়ে লক্ষ লক্ষ হৃদয় জয় করেন, তিনি তাঁর দত্তক কন্যার নাম রাখেন নিশা কউর ওয়েবার। ড্যানিয়েল ওয়েবারের স্ত্রী ও দুই যমজ শিশুর মা হয়েও সানি কিন্তু তাঁর ভক্তদের কোনওদিনই নিরাশ করেননি। তিনি এমটিভির রোম্যান্টিক শো স্পিল্টভিলার সঞ্চালিকা হিসাবেও রয়েছেন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে দেখে নেওয়া যাক তাঁর কিছু জনপ্রিয় গানের ঝলক।

বেবি ডল

আজও ততটাই জনপ্রিয় যতটা প্রথম মুক্তি পাওয়ার পর গানটি হিট হয়েছিল। রাগিনি এমএমএস ২-এর গান বেবি ডল। গানটি গেয়েছেন মিট ব্রাদার্স ও কণিকা কাপুর।

লয়লা ম্যায় লয়লা

পুরনো মোড়কে নতুন চমক। আর সেটা একমাত্র সানির দ্বারাই সম্ভব। রইস ছবির লয়লা ম্যায় লয়লা গানটি গেয়েছেন পাবনি পাণ্ডে ও রাম সম্পত।

পিঙ্ক লিপস

আরও একটি জনপ্রিয় গান যা একেবারেই সানি লিওনির জন্য তৈরি। হেট স্টোরি ২-এর পিঙ্ক লিপস গানটিতে সত্যিই চোখ ফেরানো যাচ্ছিল না সানির থেকে। গানটি গেয়েছেন মিট ব্রাদার্স ও খুশবু গ্রেওয়াল।

পানি ওয়ালা ডান্স

সিনেমাটা হিট না করলেই ছবির এই গানটি ছিল সুপারহিট। আর হবে নাই বা কেন বিকিনিতে সানিকে কোনও জলপরির চেয়ে কম কিছু লাগছিল না। কুছ কুছ লোচা হ্যয় ছবির পানি ওয়ালা ডান্স গানটি গেয়েছেন অর্ক ও ইক্কা।

ট্রিপি ট্রিপি

ভূমি ছবির এই গানটিও বেশ হিট করেছিল। ট্রিপি ট্রিপি গানটি গেয়েছেন নেহা কক্কর।

মেরে সাইয়া সুপারস্টার

এক পহেলি লীলা ছবির এই গানটা একসময় বিয়েতে নববধূদের প্রিয় গান হয়ে গিয়েছিল। অনেক বিয়েতেই হবু বউ এই সাইয়া সুপারস্টারে নাচ করতেন। গানটি গেয়েছেন তুলসি কুমার।

লয়লা

শুটআউট অ্যাট ওয়াডালা ছবির এই লয়লা গানটিও সেই সময় বেশ হিট করেছিল। গানটি গেয়েছেন মিকা সিং ও আনন্দ রাজ আনন্দ।

দেশি লুক

এক পহেলি লীলার আরও একটি হিট গান মেরি দেশি লুক। এই গানেও সানিকে অসাধারণ সুন্দরী লেগেছে। গানটি গেয়েছেন কণিকা কাপুর।

চার বোতল ভডকা

রাগিনি এমএমএস ২-এর অত্যন্ত জনপ্রিয় গান চার বোতল ভডকা/‌কাম মেরা রোজকা, গানটি গেয়েছেন ইয়ো ইয়ো হানি সিং।

ক্রেজি হাবিবি ভার্সেস ডিসেন্ট মুন্ডা

অর্জুন পাটিয়ালা সিনেমার এই গানটিও বেশ ভালো। গানটি গেয়েছেন গুরু রাঁধওয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+