এনসিবির তদন্তকারীদের হাতে দীপিকার মোবাইল ফোন, ম্যানেজারের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা

এনসিবির তদন্তকারীদের হাতে দীপিকার মোবাইল ফোন, ম্যানেজারের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা

শনিবার সকাল ১০টার আগেই এনসিবির দফতরে পৌঁছে যান বলিউজ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একাই গিয়েছেন তিনি। রণবীর সিংয়ে তদন্তের সময় থাকার অনুমতি দেওয়া হয়নি। গতকাল রাতে এনসিবির দফতরের কাছেই একটি পাঁচতারা হোটেলে ছিলেন তিনি। তদন্তকারীরা দীপিকার ম্যানেজারকেও ডেকে পাঠিয়েছে। জানা গিয়েছে দীপিকাকে জেরা করছেন এনসিপির পাঁচ আধিকারিক। তার মধ্যে একজন মহিলা অফিসারও রয়েছেন।

এনসিবির দফতরে দীপিকা

এনসিবির দফতরে দীপিকা

এনসিবির দেওয়া সময়ের আগেই সেখানে পৌঁছে যান বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোণ। গোয়া থেকে ফিরেই তাঁরা এনসিবির দফতরের কাছে একটি পাঁচতারা হোটেলে ছিলেন। সেখান থেকে আজ সকাল ৯টা ৪৫ মিনিটেই দীপিকা পৌঁছে যান এনসিবির দফতরে। যদিও রণবীরকে সেখানে থাকার অনুমতি দেওয়া হয়নি।

 দীপিকাকে জেরা

দীপিকাকে জেরা

এনসিবির ৫ আধিকারিক দীপিকাকে জেরা করছে। তাঁদের মধ্যে একজন মহিলা আধিকারিকও রয়েছেন। দীপিকার মোবাইল ফোন এনসিবির দফরে রয়েছে। দীপিকাকে পরে তাঁর ম্যানেজারের সঙ্গে মুখোমুখি বসিয়ে েজরা করা করা হবে। সেক্ষেত্রে দুজনের বয়ানে কোনও অসঙ্গতি রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে।

এনসিবির দফতরে শ্রদ্ধা কাপুর

এনসিবির দফতরে শ্রদ্ধা কাপুর

ইতিমধ্যেই এনসিবির দফতরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তাঁকে জেরা করতে শুরু করে দিয়েছেন তদন্তকারীরা। দুপুর সাড়ে বারোটা নাগাদ সারা আলি খানের সেখানে পৌঁছনোর কথা। বলিউডে মাদক যোগে এই তিন অভিনেত্রীর নাম করেছিলেন রিয়া চক্রবর্তী।

 মাদক যোগ

মাদক যোগ

বলিউডে একের পর এক বলিউড অভিনেত্রীর নাম জড়াতে শুরু করেছে। বলিউডের একাধিক প্রথম সারির তারকার স্ত্রীদের নাম মাদক যোগে উঠে আসছে। কিন্তু তাঁদের না ডেকে দীপিকাকে জেরার জন্য ডাকার পিছনে অন্য রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করা হচ্ছে। সিএএ প্রতিবাদে জেএনইউতে যাওয়ার পরেই সরকারের কোপে পড়েছেন দীপিকা। সেকারণেই তাঁকে মাদক যোগে এনসিবি তলব করেছে বলে অভিযোগ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+