কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনলেন কিয়ারা ও সিদ্ধার্থ, কী নাম? কেন এমন নাম রাখলেন তারকাদম্পতি? জানুন
দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই জানিয়েছিলেন দু'জন থেকে তিনজন হতে চলেছেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রা। এবার কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনলেন তাঁরা। এই বছরই ১৫ জুলাই কন্যা সন্তানের জন্ম দেন কিয়ারা। তার পর থেকেই অনুরাগীদের মনে কৌতুহল ছিল মেয়ের নাম কী রাখবেন বলিউড তারকাদম্পতি? অবশেষে শেষ হল সেই জল্পনা ৷ আজই মেয়ের নাম ঘোষণা করলেন কিয়ারা-সিড ৷

আজ সোশাল মিডিয়ায় যৌথভাবে একটি পোস্ট করেন তারকা দম্পতি ৷ সেখানে একরত্তির পায়ের ছবি ভাগ করে নিয়ে সিদ ও কিয়ারা লেখেন, "আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে ৷ আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ, আমাদের রানি ৷" এরপরেই মেয়ের নাম ঘোষণা করে লেখেন, সরায়াহ মালহোত্রা (Saraayah Malhotra) ৷"
বলিউড তারকাদম্পতির কন্যাসন্তান হয়েছে জেনে কিয়ারা এবং সিদ্ধার্থের অনুরাগীরা বেশ কয়েকটি নামের পরামর্শ দিয়েছিলেন। কেউ বলেছিলেন, সিদ্ধার্থ ও কিয়ারার নাম জুড়ে বাচ্চার নাম হবে 'সিয়ারা' দিলে ভালো হয়। আবার কেউ বলেছিলেন, সি়ড-কিয়ারার সন্তানের নাম মিলিয়ে সবচেয়ে আদর্শ নাম হল 'সিতারা'। কিন্তু কিয়ারা এবং সিদ্ধার্থ তাঁদের মেয়ের নাম রাখলেন সরায়াহ মালহোত্রা (Saraayah Malhotra) ৷
কিন্তু এই সরায়াহ নামের মানে কি তা এখনও প্রকাশ্যে আনেননি সিদ্ধার্থ বা কিয়ারা কেউই। অনুরাগীদের অনুমান, হিব্রু ভাষায় 'সারাহ' নামের অর্থ হল রাজকন্যা। সেখান থেকেই এই নাম এসেছে বলে মনে করছেন অনুরাগীরা।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications