রণবীর কাপুরের সঙ্গে ব্রেক আপ-এর আগে সলমনের সঙ্গে পরামর্শ করেছিলেন ক্যাটরিনা?

রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের ব্রেক আপ এখন টিনশেল টাউনের সবচেয়ে আলোচ্য বিষয়। আর এরই মধ্যে জোর রটনা রণবীরের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেওয়ার আগে একটি ফিল্ম স্টুডিওতে সলমনের সঙ্গে দেখা করেছিলেন ক্যাট।

বলিউড লাইফে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি একটি ফিল্ম স্টুডিওতে সলমন খানের সঙ্গে দেখা করেন ক্যাটরিনা। রণবীরকে নিয়ে সল্লুভাই ও ক্যাটরিনার মধ্যে আলোচনা হয়। শুধু তাই নয়, যেদিন সলমনের সঙ্গে তাঁর কথা হয়, সেদিনই অনুরাগ বসুর জগ্গা জাসুস ছবির শুটিং বন্ধ করিয়ে দেন ক্যাট। সল্লুর পরামর্শ ক্যাটের সিদ্ধান্তরে প্রভাবিত করেছে বলেই বলিউডের একাংশ মনে করছে। [সম্পর্কে ইতি টানছেন রণবীর-ক্যাটরিনা!]

রণবীর ও ক্যাটরিনার ব্রেক আপের খবরে বলিউড স্বাভাবিকভাবেই হতবাক। কারণ কিছুদিন আগেই ক্যাটরিনাকে বিয়ে করা নিয়ে রণবীর নীরবতা ভেঙেছিলেন। বলেছিলেন ২০১৬ সালের শেষের দিকেই তিনি বিয়ে করবেন ক্যাটকে।

সলমন ও ক্যাটরিনার বিরল কিছু ছবি এখঝলকে দেখে নেওয়া যাক।

সল্লু-ক্যাটরিনা

সল্লু-ক্যাটরিনা

ফ্যাশন শো-এর মঞ্চে সলমন খান ও ক্যাটরিনা।

একসঙ্গে

একসঙ্গে

ক্যাটরিনার কেরিয়ারের শুরুর দিকে একটি অনুষ্ঠানে একসঙ্গে সলমন খান ও ক্যাটরিনা কাইফ।

রিয়্যালিটি শো-এ

রিয়্যালিটি শো-এ

একটি রিয়্যালিটি শো-এ দুজনেই বিশেষ উপস্থিতি হিসেবে হাজির হয়েছিলেন। তখন দুজনের প্রেমের সম্পর্ক প্রকাশ্য গোপন বিষয়। অনুষ্ঠানের মাঝে আচমকাই ক্যাটরিনার গাল টিপে ভালবাসার পরশ সলমন খানের।

অর্পিতার বিয়েতে

অর্পিতার বিয়েতে

সলমনের সঙ্গে ক্যাটরিনার ব্রেক আপ হওয়া এবং রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরও ক্যাটরিনার সলমন ও তা পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল। সলমনের বোন অর্পিতার বিয়েতেও ক্যাটরিনাকে দেখা গিয়েছে। যদিও রণবীর এই বিষয়টি ভাল ভাবে নিতেন না বলেই সূত্রের খবর।

ব্রেক আপ

ব্রেক আপ

রণবীরের সঙ্গে ব্রেক আপ করার আগে নাকি ক্যাটরিনা সলমনের সঙ্গে কথা বলেছিলেন। রণবীরের ঘণিষ্ঠ মহলের একাংশের ধারণা সলমনের পরামর্শে প্রভাবিত হয়ে হয়তো ব্রেক আপের সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটরিনা।

ফের বন্ধন

ফের বন্ধন

রণবীরের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসে তবে কি ফের সলমনের কাছেই ফেরত যেতে চাইছেন ক্যাটরিনা? এ প্রশ্নও ঘুরপাক খাচ্ছে বি-টাউনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+