৮০তম জন্মদিনে বিগ বিকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন নরেন্দ্র মোদী থেকে করণ জোহর‌

‌১১ অক্টোবর তারিখটি প্রত্যেক বছর এক আলাদা গুরুত্ব নিয়ে আসে। বিশেষ করে বলিউড ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে। কারণ এদিন হিন্দি তথা ভারতীয় সিনেমার এক কিংবদন্তী অভিনেতার জন্মদিন, যাঁর কন্ঠস্বর আজও শিহরণ জাগায় দর্শকদের মনে। আজ অমিতাভ বচ্চন তথা বিগ বি, শেরশাহ, ডন, কালিয়া আরও কত নামের অধিকারী, তাঁর জন্মদিন। ৮০ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন। বিগ বি ফ্যানেদের কাছে আজকের দিনটার গুরুত্ব অন্যরকম। ১১ অক্টোবর রাত ১২টা থেকেই বিগ বি কে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য জলসায় ভিড় জমিয়েছিলেন ভক্তকূল। নিরাশ করেননি বিগ বি, জলসার বাইরে এসে তিনি ভক্তদের সঙ্গে দেখা করেন। তাঁর জন্মদিনে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বলিউড তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। আসুন দেখে নেওয়া যাক।

সঞ্জয় দত্ত

অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিনে, সঞ্জয় দত্ত বিগ বি-এর সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। ক্যান্ডিড সেই ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। ক্যাপশনে সঞ্জয় দত্ত লিখেছেন, '‌আপনার মতো পরামর্শদাতা পাওয়া আশীর্বাদের চেয়ে কম নয়। শুভ জন্মদিন অমিতাভ বচ্চন স্যার। আরও অনেক বছর এভাবে সুস্বাস্থ্য, খুশি ও শান্তির প্রাচুর্য থাকুন এটাই কামনা করি।'‌

অজয় দেবগণ

অজয় দেবগণ টুইটারে অমিতাভ বচ্চনকে নিয়ে ক্যান্ডিড ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, '‌সিনিয়র বচ্চনকে ৮০তম জন্মদিনের শুভেচ্ছা। স্যার আপনার সামনে একটি দুর্দান্ত বছর কামনা করছি। আপনি আসলে আমাদের সবার থেকে অনেক এগিয়ে আছেন এবং আমরা শুধু সেরাটা মেনে চলার চেষ্টা করছি- সেটা আপনি।'‌

করণ জোহর

করণ জোহর অমিতাভ বচ্চনের বেশ কিছু ছবি পোস্ট করে মন ছুঁয়ে যাওয়া একটি নোট লেখেন বিগ বি-এর জন্মদিনে। করণ জোহর লেখেন, '‌ভারতীয় সিনেমায় শিল্পী এবং মেগাস্টার এবং সেলুলয়েড মাস্টার থাকবে কিন্তু অন্য কোনও অমিতাভ বচ্চন কখনই হবে না.‌.‌.‌শুভ জন্মদিন অমিত অ্যাঙ্কল.‌.‌.‌প্রতিটা দশকের মতো এই দশকও আপনার হবে।'‌

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিনে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন। মোদী লিখেছেন, '‌শুভ ৮০তম জন্মদিনের শুভেচ্ছা অমিতাভ বচ্চন জিকে। তিনি ভারতের অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মুগ্ধ করেছেন এবং বিনোদন দিয়ে গিয়েছেন। তিনি যেন দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করেন।'‌

অনুপম খের

উঁচাই অভিনেতা অনুপম খের তাঁর সহ-অভিনেতা অমিতাভের সঙ্গে ছবি দিয়ে হিন্দিতে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অনুপম খের জানিয়েছেন আখরি রাস্তা সিনেমা থেকে উঁচাই সিনেমা পর্যন্ত তিনি অমিতাভ বচ্চনের থেকে বহু কিছু শিখেছেন।

নব্যা নন্দা

অমিতাভ বচ্চনের নাতনি তথা মেয়ে শ্বেতা বচ্চনের কন্যা তাঁর দাদুকে অগ্নিপথ কবিতার মাধ্যমে শুভেচ্ছা জানান, সঙ্গে দেন তাঁর ছোটবেলার একটি ছবি অমিতাভের সঙ্গে।

শ্বেতা বচ্চন

বাবা অমিতাভের গালে চুমু খাচ্ছেন কন্যা শ্বেতা, এরকম একটি ছবি পোস্ট করে জন্মদিনে বিগ বি কে অনেক শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ-কন্যা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+