বিগ বস ১৫–তে যোগ দিতে পারেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন দুই প্রেমিকা, জল্পনা তুঙ্গে

বিগ বসের নতুন সিজন খুব শীঘ্রই শুরু হবে। এ বছরের মার্চ মাসেই শেষ হয়েছে বিগ বস ১৪, যার বিজয়ী ছিলেন টেলি তারকা রুবিনা দিলায়েক। এবার বিগ বস ১৫ শুরু হবে এবং এই নতুন সিজনে রয়েছে দারুণ সব চমক। যার মধ্যে অন্যতম হল প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দুই প্রাক্তন প্রেমিকা একসঙ্গে বিগ বসের বাড়িতে প্রবেশ করবেন।

রিয়া ও অঙ্কিতা প্রবেশ করবেন বিগ বসে

রিয়া ও অঙ্কিতা প্রবেশ করবেন বিগ বসে

বিশ্বস্ত সূত্রের খবর, অঙ্কিতা লোখাণ্ডে ও রিয়া চক্রবর্তী দু'‌জনেই নাকি বিগ বসের বাড়িতে প্রবেশ করতে চলেছেন। তাঁদের ইতিমধ্যেই বিগ বসের পক্ষ থেকে এই শোতে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। তবে এখনও এই খবরের কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। যদিও শোনা গিয়েছে যে বিগ বসের নির্মাতারা ইতিমধ্যেই রিয়া চক্রবর্তীকে এই শোতে অংশ নেওয়ার জন্য জোর দিয়েছেন। আর রিয়া যদি এই শোতে অংশ নিতে রাজি থাকেন তবে বিগ বস তাঁকে অঙ্কিতা লোখাণ্ডের সঙ্গে বাড়িতে প্রবেশ করাবেন।

রিয়া চক্রবর্তীর নাম তালিকায়

রিয়া চক্রবর্তীর নাম তালিকায়

জানা গিয়েছে যে বিগ বসের প্রতিযোগিতাদের তালিকার মধ্যে রিয়া চক্রবর্তীর নাম তালিকায় ছিল আগেই। যদিও এই অভিনেত্রী রিয়্যালিটি শোতে অংশ নেওয়ার কথা স্বীকার বা অস্বীকার কিছুই করেননি। তবে বিগ বসের নতুন প্রতিযোগীদের তালিকা অনলাইনে প্রকাশ হওয়ার পর সেখানেই অঙ্কিতা লোখাণ্ডের নাম ফুটে ওঠে।

বিগ বস ১৫–তে নতুন চমক

বিগ বস ১৫–তে নতুন চমক

বিগ বস একটি বিতর্কিত রিয়্যালিটি শো, যেখানে তারকারা তাঁদের আসল-জীবনের খথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এবং দর্শকরা এও জানেন যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে গোটা একবছর জুড়ে শুধুই সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়েছে অঙ্কিতা ও রিয়াকে নিয়ে।

এ বছরের বিগ বসের সঞ্চালনায় সলমন খানকেই দেখা যাবে এবং তা চলবে দীর্ঘ ৬ মাস পর্যন্ত। কোভিড আবহের কারণে দর্শকরা এই বিগ বস ১৪ দীর্ঘসময় ধরে দেখতে পান। বিগ বস ১৫ এই নয়া সিজনে প্রত্যেক এভিকশনের পরই ওয়াইল্ড-কার্ড এন্ট্রি করার পরিকল্পনা রয়েছে।

কারা কারা আসতে পারেন

কারা কারা আসতে পারেন

বিগ বসের নতুন সিজনে এ বছর বাড়িতে প্রবেশ করতে পারেন রিয়া চক্রবর্তী, দিশা ভাকানি, দিশা পারমার, সুরভি চাঁদনা, কৃষ্ণা অভিষেক, নেহা মর্দা, জেনিফার উইংগেট, নাগিন খ্যাত অদা খান, তেজস্বী প্রকাশ, চেন্নাই এক্সপ্রেস সিনেমার নিকেতন ধীর ও ইন্ডিয়ান আইডল ওয়ানের বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত এবং অঙ্কিতা লোখাণ্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+