Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৭ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে প্রেমের শুরু স্ত্রীর মৃত্যুর পর! এই বলিউড স্টারের নয়া প্রেমকাহিনি প্রকাশ্যে

১৭ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে প্রেমের শুরু স্ত্রীর মৃত্যুর পর! এই বলিউড স্টারের নয়া প্রেমকাহিনি প্রকাশ্যে

বলিউডে একের পর এক সময়ে উঠে এসেছে নানান প্রেম কাহিনি। এরই মাঝে বি টাউনের নয়া আলোচনা শুরু হয়ে গিয়েছে অভিনেতা রাহুল দেব ও মুগ্ধা গডসেকে ঘিরে। তবে অনেকেই এই প্রেম কাহিনির ঘটনাকে গসিপ বললেও, এবার প্রেম পর্ব নিয়ে মুখ খুললেন খোদ অভিনেতা রাহুল দেব। জানিয়ে দিলেন স্ত্রী বিয়োগের পরতিনি কতটা অবসন্ন হয়ে যান। কতটা সমস্যায় পড়ে যান তিনি। বহু সময় ধরে তিনি অবসন্ন ছিলেন স্ত্রী বিয়োগের ঘটনায়। এমন পরিস্থিতিতে অভিনেত্রী মুগ্ধা গডসের সঙ্গে তাঁর প্রেম পর্ব নিয়ে মুখ খোলেন রাহুল দেব।

স্ত্রী বিয়োগের পর মুগ্ধার সঙ্গে প্রেম

স্ত্রী বিয়োগের পর মুগ্ধার সঙ্গে প্রেম

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী মুগ্ধা গডসের সঙ্গে প্রেম পর্ব নিয়ে রীতিমতো মুখ খোলেন রাহুল দেব। সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাতের মধ্যেই মুগ্ধা গডসের সঙ্গে প্রেম পর্বের ঘটনা সম্পর্কে মুখ খুলেছেন। জানিয়েছেন ২০০৯ সালে তাঁর স্ত্রী রিনার মৃত্যুর পর তিনি ভেঙে পড়েছিলেন। রাহুল জানান, 'এটা খুবই কঠিন সময় ছিল আমার জন্য। মনে হচ্ছিল ইন্ডাস্ট্রিতে থেকে আমি কী করব? সেই সময় আমি ১৩ টি প্রজেক্টের সঙ্গে সংযুক্ত ছিলাম। ' একইসঙ্গে রাহুল দেব বলতে থাকেন, স্ত্রীর মৃত্যুর চতুর্দশীর দিন কাটার পর তাঁর মনের পরিস্থিতি কেমন ছিল। মুখ খোলেন সেই সময়ের শ্যুটিংয়ের পরিস্থিতি নিয়ে।

 ব্লু-এর শ্যুটিংয়ের সময়কী ঘটেছিল?

ব্লু-এর শ্যুটিংয়ের সময়কী ঘটেছিল?

রাহুল দেব জানিয়েছেন, তাঁর স্ত্রীয়ের মৃত্যুর পর সেই সময় চলছিল 'ব্লু' এর শ্যুটিং। বাহামাতে চলছিল সেই সময় ফিল্ম 'ব্লু' এর শ্যুটিং। এই পরিস্থিতিতে কার্যত দিক-জ্ঞান শূন্য হয়ে পড়েন রাহুল। রাহুল নিজেই বলতে শুরু করেন যে, 'আমি নিজেও বুঝতে পারছিলাম না আমি কোনদিকে যাচ্ছি। ' এর সঙ্গেই রাহুল দেব বলতে থাকেন, গোটা পরিস্থিতি তিনি মনে করলেই তা দুঃসহ হয়ে ওঠে।

মুগ্ধা গডসের প্রেম পর্ব ও রাহুল

মুগ্ধা গডসের প্রেম পর্ব ও রাহুল

মুগ্ধা গডসের বয়স বর্তমানে ৩৫ বছর। আর রাহুল দেবের বয়স বর্তমানে ৫২ বছর। সেই জায়গা থেকে ১৭ বছরের ছোট মুগ্ধা গডসের সঙ্গে রাহুল দেবের সম্পর্কের ঘটনা বহুদিন ধেরই আলোচনায় রয়েছে। মুগ্ধার সঙ্গে রাহুল দেবের সম্পর্কের ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাহুল। তিনি বলেন, 'যাঁদের প্রথম সম্পর্ক খুব ভালোভাবে কেটে যায়, তাঁদের কাথে এমন সম্পর্ক বর্তামন পরিস্থিতিতে ঠিকই মেন হতে পারে।' এরপর রাহুল দেব বলেন, তিনি ভাবছিলেন যে ১৭ বছরের ছোট এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি কোনদিকে যেতে পারে, তা নিয়ে। প্রথমত সংকোচ বোধ কুঁড়ে কুঁড়ে খেয়েছে রাহুলকে। পরিবারের দিক থেকে কী প্রতিক্রিয়া আসতে পারে তা নিয়েও বেশ উদ্বিগ্ন ছিলেন রাহুল।

 রাহুল ও ফিল্মোগ্রাফি

রাহুল ও ফিল্মোগ্রাফি

প্রসঙ্গত, 'অশোক', 'ওমকারা'র মতো একাধিক বলিউড ছবিতে রাহুল দেব অভিনয় করেছেন। তাঁদের সাফল্যের ফিল্মোগ্রাফির তালিকায় রয়েছে, 'অপারেশন পিরন্দে','ব্লু ' , ' পাগলপন্তি', 'ফ্যাশন ', ' বেজুবান ইশক' এর মতো ছবিতে অভিনয় করেছেন রাহুল দেব। মুকুল দেবের দাদা রাহুল শুধু বলিউডই নয়, দক্ষিণী ছবিতেও বেশ নাম করেছেন। সেই জায়গা থেকে তাঁর পরিচিতিও হয়েছে বহু।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+