শিল্পা শেট্টি একটা সময় রাজ কুন্দ্রার সঙ্গে প্রেম থেকে দূরে যেতে চেয়েছিলেন! কী ঘটেছিল
শিল্পা শেট্টি একটা সময় রাজ কুন্দ্রার সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে দূরে যেতে চেয়েছিলেন! কী ঘটেছিল
রাজের প্রথম স্ত্রী কবিতার সঙ্গে বিচ্ছেদের পর শিল্পাকে ২০০৯ সালে বিয়ে করেন রাজ কুন্দ্রা। যে রাজ কুন্দ্রাকে পর্ন ফিল্ম কাণ্ডে এদিন ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত দিয়েছে আদালত। এই ঘটনার সঙ্গে সঙ্গেই শিল্পার জীবনে কার্যত আকাশ ভেঙে পড়ার মতো ঘটনা ঘটেছে। ছেলে ভিয়ান ও মেয়ে সামিশাকে নিয়ে আপাতত জুহুর ভিলায় রয়েছেন শিল্পা। এই পরিস্থিতিতে রাজ কুন্দ্রার একট পুরনো সাক্ষাৎকার ব্য়াপক ভাইরাল হতে শুরু করে। সাক্ষাৎকার ছিল ২০১৮ সালের।

লন্ডনে রিয়্যালিটি শো জয়ের পর প্রথম দেখা
'লিউড নাও' এর এক সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা শিল্পা শেট্টির সঙ্গে প্রেম নিয়ে এক পুরনো সাক্ষাৎকারে বহু কথা বলেন। তিনি জানান, লন্ডনে 'বিগ ব্রাদার' রিয়ালিটি শো জয়ের পর শিল্পা কার্যত লাইমলাইটে ছিলেন। তখনই রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পার প্রথম দেখা হয়। রাজ জানিয়েছিলেন যে প্রথমবার শিল্পার ম্যানেজারের মাধ্যমে তাঁদের সাক্ষাৎ হয়। সেই সময় একটি পারফিউমের ব্র্যান্ডের ব্যবসা নিয়ে রাজ, শিল্পার সঙ্গে দেখা করতে আসেন।

শিল্পাকে দেখে কীভাবে প্রেমে পড়েন রাজ?
২০১৮ সালের সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা জানিয়েছিলেন যে শিল্পার সঙ্গে তিনি পারফিউমের ব্যবসা সংক্রান্ত আলোচনার পরই তাঁর মন গলতে শুরু করে। এদিকে, শিল্পা সেই সময় একবার রাজের মায়ের সঙ্গে দেখা করেন। আর তখন রাজের মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন। ঘটনায় রাজের মন আরও মজে যায়।

রাজই শিল্পার দিকে এগিয়ে যান!
রাজ ওই সাক্ষাৎকারে সরাসরিই জানান যে , 'ম্যায় হাত প্যায়ের ধোকে পিছে পড়া থা', অর্থাৎ রাজ কার্যত জানিয়ে দেন শিল্পাকে নিজের জীবনসঙ্গী হিসাবে পেতে তিনি মরিয়া ছিলেন।

রাজের থেকে দূরে যেতে চান শিল্পা
রাজ কুন্দ্রার থেকে শিল্পা শেট্টি সম্পর্কের শুরুর দিকে দূরে যেতে চেয়েছিলেন বলেও জানান রাজ কুন্দ্রা। সাক্ষাৎকারে রাজ বলেন, শিল্পা একবার বলেছিলেন, 'এই সম্পর্ক টিকবে না'। রাজ বলেন, স্বভাবে শিল্পা খুবই সোজাসাপ্টা। তিনি রাজকে প্রথমের দিকে নিজের কাছে সেভাবে ঘেঁসতেও দেননি বলে জানান রাজ। তবে হাল ছাড়েননি রাজ কুন্দ্রা।

সম্পর্ক থেকে বেরিয়ে আসার কোন কারণ সামনে আনেন শিল্পা!
রাজ কুন্দ্রা জানিয়েছিলেন, শিল্পা যখনই বলেন, এই সম্পর্ক টিকবে না, তখনই রাজ পাল্টা প্রশ্ন করে এর কারণ জানতে চান। তখনই শিল্পা জানান, তিনি বলিউড অভিনেত্রী হিসাবে মুম্বই ছাড়তে পারবেন না। তিনি ভারত ছেড়ে কোথাও যেতে পারবেন না। আর রাজ ছিলেন তখন লন্ডনের নামী ব্যবসায়ী।

শিল্পার এক কথায় বাংলো কেনেন রাজ!
শিল্পার মুখ থেকে এই কথা শোনার পরই রাজ মুম্বইতে প্রডিউসার বাসু ভাগনানিকে ফোন করেন। খোঁজ নেন কোনও ভিলা সেখানে কেনা যাবে কি না। তারপরই জুহুতে বাংলো কেনেন রাজ। শিল্পাকে জানান সম্পর্ক নিয়ে 'চেষ্টা করাই যেতে পারে।' তারপরই বলিউডের এই তামাম অভিনেত্রীর সঙ্গে লন্ডনের ব্যবসায়ীর বিয়ে সম্পন্ন হয়।












Click it and Unblock the Notifications