'গার্হস্থ্য হিংসা'! বিদেশী স্বামীর বিরুদ্ধে মামলা বিখ্যাত অভিনেত্রী সেলিনার, কত টাকা খরপোশ চাইলেন জানেন?
স্বামী পিটার হগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি। এই নিয়ে তিনি মুম্বই আদালতে মামলাও দায়ের করলেন। বহু বছর ধরে সিনেপর্দা, লাইমলাইটের অন্তরালে থাকলেও এক সময়কার 'বোল্ড' বলিউড নায়িকা সেলিনা জেটলিকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা এখনও কমেনি।

প্রেমের টানে ২০১১ সালে তিনি অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটারকে বিয়ে করেন। মুম্বই আদালতের তরফ থেকে প্রাথমিক তদন্তের পর, ম্যাজিস্ট্রেটের তরফ থেকে পিটার হাগকে নোটিস পাঠানো হয়েছে। তবে স্বামীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে সেলিনা বলেছেন, বহুদিন ধরে বাড়িতেই চরম মানসিক, শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি। স্বামীর হাতে লাগাতার মারও খেতেন। আজ সোশ্যাল মিডিয়ায় ডিভোর্সের ঘোষণাও করেছেন অভিনেত্রী। মামলাটির পরবর্তী শুনানি ১২ ডিসেম্বর আবার হওয়ার কথা রয়েছে।
২০১১ সালে বিয়ের পর এক বছর হতে না হতেই ২০১২ সালের মার্চ মাসে যমজ পুত্র সন্তানের মা হন সেলিনা। ফের ২০১৭ সালে যমজ পুত্র জন্ম দেন তিনি। কিন্তু হাইপোপ্লাস্টিক হৃদরোগের কারণে, সেলিনার এক সন্তান মারা যায়।
মুম্বই আদালতে মামলা করার পরে স্বামী পিটারের থেকে সেলিনা ৫০ কোটি টাকার খোরপোশ দাবি করেছেন। সঙ্গে তাঁর সন্তানদের জন্যও মাসে মাসে ১০ লক্ষ টাকার দাবিও করেছেন তিনি।












Click it and Unblock the Notifications