বলিউডে ফের বিয়ের সানাই! এপ্রিলেই চার হাত এক হচ্ছে আলিয়া-রণবীরের
ফের বিয়ের সানাই বলিউডে! গত কয়েকদিন আগে বিয়ে সারেন ক্যাট এবং ভিকি। আর এরপর থেকেই কাপুর পরিবারে কবে বিয়ের সানাই বাজবে তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়। অবশেষে চার হাত এক হতে চলেছে আলিয়া এবং রণবীরের।
ফের বিয়ের সানাই বলিউডে! গত কয়েকদিন আগে বিয়ে সারেন ক্যাট এবং ভিকি। আর এরপর থেকেই কাপুর পরিবারে কবে বিয়ের সানাই বাজবে তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়। অবশেষে চার হাত এক হতে চলেছে আলিয়া এবং রণবীরের।
প্রথমদিন থেকে তাদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। যতদূর জানা যাচ্ছে, চলতি মাসেই বিয়ের সানাই বাজবে। খুব ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুবান্ধবদের নিয়েই বিয়ের আসর বসবে বলে খবর।

এপ্রিলের মাঝামাঝি সময়ে বসবে বিয়ের আসর-
বলিউডের হাই-ভোল্টেজ বিয়ে বলে কথা! প্রেমিক-প্রেমিকা থেকে স্বামী-স্ত্রী হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। খুবই ঘনিষ্ঠ একটা সুত্র বলছে, এপ্রিল মাসেই বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন আলিয়া-রণবীর। ক্যাট-রণবীরের মতোই হয়তো সবার নজর এরিয়ে বিয়ে সারবেন আলিয়া। এমনটাই গুঞ্জন বলিউডে। সম্প্রতি রণবীরের মা নীতু কাপুরকে বলিউডের অন্যতম জনপ্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রার স্টোরে দেখা গিয়েছে। আবার মনীকেও কাপুর বাড়িতে দেখা গিয়েছেষ শুধু তাই নয়, কবে শুটিং-এর ব্যস্ত শিডিউল থেকে ছুটি মিলবে, সে নিয়েও আলোচনা চলছে বলিউডের অন্যচতম চর্চিত কাপলের।

কোথায় বসবে বিয়ের আসর
কাপুর ও ভাট পরিবারের সন্তানের বিয়ে বলে কথা! জাঁকজমকের যে অভাব হবে না, তা বোঝাই যাচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল, রাজস্থানের উদয়পুরে বিয়ে করবেন তাঁরা। এর আগে নিক-প্রিয়াঙ্কা, ক্যাটরিনা-ভিকিও রাজস্থানে বিয়ে করেছেন। তবে সূত্রের খবর রাজস্থান নয়, বিয়ের জন্য মুম্বইকেই বেছে নিচ্ছে দুই পরিবার। চেম্বরে আরকে হাউসে বিয়ের আসর বসবে বলে জানা গিয়েছে।

পরপর দুটি ছবি মুক্তি পেয়েছে আলিয়ার
আলিয়া-রণবীর যে শুধু দুই বিখ্যাত পরিবারের উত্তরাধিকারী তাই নয়, তাঁরা এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা অভিনেতা ও অভিনেত্রী। সম্প্রতি পরপর দুটি ছবি মুক্তি পেয়েছে আলিয়ার। গাঙ্গুবাইয়ের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন আলিয়া। এছাড়া দক্ষিণী ছবি আরআরআর-এও অভিনয় করেছেন আলিয়া। আর সামনেই অপেক্ষা করছে ব্রহ্মাস্ত্রের মুক্তি। সেই ছবিতে একসঙ্গে অভিনয় করছেন আলিয়া-রণবীর। তার আগেই সম্ভবত বিয়েটা সেরে ফেলতে চাইছেন তাঁরা।












Click it and Unblock the Notifications