আলিয়ার সঙ্গে জিম করছেন যীশু! বলি তারকার ইনস্টা পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
আলিয়ার সঙ্গে জিম করছেন যীশু! বলি তারকার ইনস্টা পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
টলি পাড়ার পাট কি চুকিয়ে দিলেন যীশু। বাংলা ছবিতে আর তাঁকে দেখা যাচ্ছে না। সৃজিতের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে। এদিকে ইনস্টায় যীশুর নতুন পোস্ট জল্পনা বাড়িয়েছে। বলিউড ডিভা আলিয়া ভাটের সঙ্গে নিজের জিমকরার ছবি শেয়ার করেছেন অভিনেতা। স্থানও উল্লেখ করেছেন। একেবারে নিজামের দেশে বলিউড অভিনেত্রীর সঙ্গে কসরত করছেনএকই জিমে।

আলিয়া নিজেও ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টা পোস্টে। তারপরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি সত্যিই বলিউডের বাইরে কোনও কিছু দেখছেন না যিশু। কয়েকদিন আগে কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। তারপরে আবার আলিয়া ভাটের মতো তারকার সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। বলিপাড়ার খবর হায়দরাবাদে আলিয়ার সঙ্গে শ্যুটিং করছেন যিশু। পার্ক হায়াত হোটেলের জিমে একসঙ্গে তাই কসরত করতে দেখা গিয়েছে তাঁদের ২০২০- সড়ক-২ ফিল্মে আলিয়ার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল যিশুকে।
কোন ছবির শ্যুটিং করছেন তাঁরা এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা গিয়েছে রাজামৌলির আরআরআরে শ্যুটিং করতেই হায়দরাবাদে গিয়েছেন যীশু। বড় প্রজেক্ট।তার উপরে আবার বড় বড় স্টার ডাস্ট। ১৯২০-সালের প্রেক্ষাপট ঘিরেই তৈরি হচ্ছে সেই ছবি। তাতে একাধিক বড় তারকাকে অভিনয় করতে দেখা যাবে।
গত এক বছর ধরেই যিশুকে বাংলা সিনেমার কোনও বড় প্রোজেক্টে দেখা যাচ্ছে না। কোনও রিয়ালিটি শোয়ে কাজ করতেও দেখা যায়নি তাঁকে। শোনা যাচ্ছিল সৃজিতের নতুন ছবিতেও দেখা যাবে না যিশুকে। পরিচালকের সঙ্গে নাকি রাগারাগি হয়েছে যিশুর। উমার শ্যুটিংেয়র সময়ই নাকি যিশু বলেছিলেন তিনি আর সৃজিতের সঙ্গে কাজ করতে চান না। এদিকে জাতিশ্বর থেকে শুরু করে সৃজিতের অধিকাংশ ছবিতেই যিশুকে দেখা গিয়েছিল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications