প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব, শোকের ছায়া শিল্পী মহলে
প্রয়াত অভিনেতা ইন্দ্রজিৎ দেব, শোকের ছায়া শিল্পী মহলে
মারা গেলেন টালিগঞ্জের অভিনেতা ইন্দ্রজিৎ দেব। বয়স হয়েছিল ৭৩ বছর। ঘুমের ঘোরেই তিনি মারা যান বলে জানা গিয়েছে। সিওপিডির রোগী ছিলেন তিনি। ছিল কিডনির অসুখও। একাধিক জনপ্রিয় বাংলা টেলি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তেরো পার্বন সিরিয়ালে অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিলেন।

এছা়়াও সন্দীপ রায়ের ফেলুদা টেলিফিল্ম সিরিজ, সত্যজিতের গপ্পো সিরিজেও অভিনয় করেন তিনি। এছাড়াও একাধিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি, বিপিন চৌধুরী, স্মৃতিভ্রম, মোহিনী, প্রেমী, সহ একাধিক বাংলা ছবিতে দেখা গিয়েছে ইন্দ্রজিৎ দেবকে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ফেসবুক পোস্টে তাঁর মৃত্যুর খবর জািনয়ে স্মৃতি চারনা করেছেন।
টালিগঞ্জের একাধিক শিল্পী ইন্দ্রজিৎ দেবের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। একমাস আগেও তিনি সুস্থ ছিলেন। বাড়ির বাইরে বেরিয়েছিলেন বলে জানিয়েছে পরিবারের লোকেরা। হঠাৎ করে শনিবার ঘুমের মধ্যেই মারা যান তিনি। কেউ টের পাননি। সকালে দীর্ঘক্ষণ না ওঠায় ডাকাডাকি শুরু করেন পরিবারের লোকেরা। তখনই জানা যায় সত্যিটা।












Click it and Unblock the Notifications