গরমে পেট, মন ঠান্ডা করতে বাড়িতে বানিয়ে খান এই শরবতগুলি, পাবেন এনার্জিও

দিন দিন যা গরম বাড়ছে সত্যিই কিন্তু তাতে সকলের খাওয়ার ইচ্ছা কমতে থাকছে। এই সময় একটু ঠান্ডা আইসক্রিম বা শরবত হলে মন্দ হয় না! তবে এই সময় এমন পানীয় খেতে হবে।

যা খেলে আপনি শক্তিও পাবেন, আবার শরীরও ঠান্ডা থাকবে। যদি আপনি সূর্যের এই প্রখর তাপকে এড়াতে চান, শরীরকে হাইড্রেট রাখতে চান এবং এনার্জি পেতে চান তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিন এই পানীয়গুলি।

summer

  • ডাবের জল

ডাবের জল আমরা কমবেশি সকলেই খেতে ভালোবাসি। এই জল খেলে ক্লান্তি দূর হয়। শরীরে যদি কোনও সমস্যা থাকে বা পেটের সমস্যা থাকে তাও কিন্তু দূর হবে। শরীর সুস্থ রাখতে সাহায্য করে ডাবের জল।

  • তরমুজের শরবত

গরমে তরমুজ খান না এমন ব্যক্তির সংখ্যা কিন্তু খুবই কম। তরমুজ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে জল থাকে। তাই তরমুজ যদি আপনি রোজ খান তাহলে কিন্তু আপনার শরীরে জলের ঘাটতি পূরণ হবে। তরমুজকে ছোট ছোট করে কেটে মিক্সারে প্রথমে পেস্ট করে নিন। তারপর তাতে সামান্য নুন, সামান্য পুদিনা পাতা, লেবুর রস, সামান্য পরিমাণ চিনি আর বরফ কুচি দিয়ে শরবত বানিয়ে খেয়ে নিন। তৃষ্ণা মেটার সঙ্গে সঙ্গে পাবেন শক্তিও।

  • কাঁচা আমের শরবত

আম খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি। তবে কাঁচা আম টক বলে অনেকেই ছুঁতে চান না। আপনি কিন্তু এই গরমে কাঁচা আমের শরবত খেতে পারেন। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে স্বাদেও কিন্তু অসাধারণ। কাঁচা আম থেকে বীজও খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আম ছোট ছোট করে কেটে নিন। তারপর মিক্সারের কাঁচা আমের টুকরো, পুদিনা পাতা দিয়ে দিন। তারপরে তাতে সামান্য পরিমাণ ঠান্ডা জল বা বরফ কুচি দিয়ে একবার খেয়ে দেখুন তো অসাধারণ লাগে কিনা!

  • ছাতুর শরবত

গরমকালে ছাতুর শরবত খাওয়া শরীরের জন্য খুব ভালো। এটি খেলে আপনি এনার্জি পাওয়ার সঙ্গে সঙ্গে শরীরও ভেতর থেকে ঠান্ডা থাকবে। প্রথমে ছাতু ভালো করে ফেটিয়ে নিন। তারপর তাতে নুন দেবেন। তারপর তাতে সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে গুলে নিন। খাওয়ার আগে আপনি কিন্তু এতে সামান্য পরিমাণ ঠান্ডা জল ও দিতে পারেন বা এক টুকরো বরফ দিতে পারেন। এটি খেলে আপনি শক্তি পাবেন। সেই সঙ্গে শরীর হাইড্রেট থাকবে। তাই দেরি না করে আজ থেকেই এগুলি খাওয়া শুরু করে দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+