রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে, মুখের স্বাদ ফেরাতে এই শীতেই বানিয়ে নিন আমলকির মোরব্বা

ইতিমধ্যে কিন্তু শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছেন সকলে। এই সময়ে কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা সকলের কমতে থাকে। সেই সঙ্গে জ্বর, সর্দি কাশির সমস্যাও সকলের বাড়তে থাকে। সেই সঙ্গে খাবার খাওয়ার ইচ্ছা থাকে না। আর এই সময়ে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়।

আমলকিকে কিন্তু সুপারফুড বলা হয়। যা শীতকালে খেলে আপনার শরীরে প্রচুর উপকার পাবেন। সেই সঙ্গে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই ফলে। যা খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। শরীর সুস্থ থাকবে।

Amla

যদি আপনি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান, তাহলে আমলকির মোরব্বা করে খেতে পারেন। যা খেতেও কিন্তু অসাধারণ। আর এটি খুব সহজেই আপনি বাড়িতে বানাতে পারবেন। কীভাবে বানাবেন, জানুন।

  • কী কী উপকরণ লাগবে

আমলকির মোরব্বা বানাতে লাগবে আমলকি, চিনি, জল, এলাচগুঁড়ো, লবঙ্গ আর কিছুটা জাফরান।

  • কীভাবে তৈরি করবেন

প্রথমে আমলকিগুলোকে ভালোভাবে ধুয়ে একটি কাঁটা চামচ দিয়ে আমলকি চারপাশে গর্ত করে দিন। তারপর একটি বড় পাত্র নিন। তারপর তাতে কিছুটা জল নিয়ে ভালোভাবে গরম করে তাতে আমলকিগুলো দিয়ে আরেকবার ভালোভাবে সেদ্ধ করে নিন। তারপর ১০ থেকে ১২ মিনিট সেদ্ধ করে নিন। যতক্ষণ না আমলকি নরম হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করবেন। তারপর আমলকির জল ফেলে দিয়ে আমলকিগুলি আলাদা করে নিন।

তারপর একটি পাত্রে চিনি ও জল দিয়ে একটা সিরাপ তৈরি করুন। সিরাপ হয়ে গেলে আপনি তাতে আমলকি গুলো দিয়ে কিছুক্ষণ মাঝারি আছে ফুটতে দিন। মাঝে মধ্যে এটি নাড়বেন। আধঘন্টা এভাবে রান্না করুন। তারপর দেখবেন চিনির সিরাপ যখন ঘন হয়ে আসবে।

তবে এমন করবেন না যাতে আপনার আমলকি সব চিনি শুষে না নেয়। একটু হালকা জল জল থাকবে সেই সময় আপনি সামান্য এলাচ গুঁড়ো, লবঙ্গ দিন। যখন দেখবেন রঙ পরিবর্তন হচ্ছে এবং সুন্দর গন্ধ বের হচ্ছে তখন এতে জাফরান দিয়ে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে আমলকির মোরব্বা। এটি আপনি পরোটা, পুরি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন।

যা খেতে কিন্তু অসাধারণ। এটি শীতকালে খেলে আপনার রোগ প্রতিরোধ বাড়ার সঙ্গে সঙ্গে মুখের স্বাদও বাড়বে। তাই আপনিও খুব সহজেই এটি বাড়িতে বানিয়ে নিতে পারেন আমলকির মোরব্বা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+