Year Ender 2024: বছরশেষে দেখে নিন কোন কোন সেলেব হার্ট অ্যাটাকে মারা গেছেন

হার্ট মানবদেহের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। হার্ট সুস্থ না রাখলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে বর্তমান সময়ে হৃদরোগের ঝুঁকি ক্রমশই বাড়ছে। এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রচুর মানুষ। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের দেওয়া তথ্য অনুসারে, বিশ্বে হার্টের সমস্যায় ভুগে মারা গেছেন প্রায় ২ কোটির বেশি মানুষ।

যদি গড় হিসেবে ধরা যায়, তাহলে ১.৫ সেকেন্ডে একজন মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এই খবরে বেশ চিন্তিত বিশ্ববাসী। যা মানুষের মৃত্যুর বড় কারণ হল হৃদরোগে আক্রান্ত। ২০১৯ সালে প্রায় ১.৭৯ কোটি মানুষ এই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Rituraj Singh heart attak

  • গবেষণায় কী তথ্য উঠে এল

এখানেই শেষ নয়, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নালের একটি গবেষণায় দেখা গেছে, ২০১৬ সালে ভারতে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫.৪ কোটি মানুষ। ২০২৪ সাল অর্থাৎ এই বছর হার্ট অ্যাটাকে আক্রান্ত প্রচুর মানুষ। সেই তালিকার নাম রয়েছে বড় বড় সেলেবদেরও। রয়েছে তরুণ ও তরুণীরা।

কারা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন

চলতি বছর হার্ট অ্যাটাকে প্রচুর মানুষ মারা গেছেন। বছরের শুরু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ বিখ্যাত টেলিভিশন অভিনেতা ঋতুরাজ সিং মাত্র ৫৯ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুব কমই। কারণ তিনি অনুপমার মত টিভি শোতে অভিনয় করেছেন। তাছাড়াও কবিতা চৌধুরী হৃদরোগে আক্রান্তহয়ে মারা যান। যিনি অনেক নামী বিজ্ঞাপনের কাজ করেছেন।

মাত্র ৪৮ বছর বয়সের টেলিভিশন অভিনেতা ও মডেল বিকাশ শেঠি কিন্তু এই হার্ট অ্যাটাকের কারণেই মারা যান। আর যে কারণে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর ভক্তরা।

জুন মাসের ৯ তারিখ যেদিন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের খেলা চলছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে সেই খেলা ছিল। মুম্বইয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালেও। তিনিও এই ম্যাচ দেখতে এসেছিলেন। তারপরেই অসুস্থ হয়ে যান তিনি। তারপরেই তিনি কিন্তু হার্ট অ্যাটাকেই মারা গেছেন বলে জানা যায়। মাত্র ৪৮ বছর বয়সে তিনি মারা যান।

  • কেন এই রোগে বেশি মানুষ আক্রান্ত হন

গত কয়েক বছর ধরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রচুর মানুষ মারা গেছেন। আবার প্রচুর মানুষ সুস্থ হয়েছেন। তাছাড়া এই রোগে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। করোনার ভ্যাকসিন দেওয়ার কারণে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন অনেকে। বহু তরুণদের যারা কিন্তু হার্ট অ্যাটাকে শিকার হয়েছেন ও মারা গেছেন বলে মনে করা হচ্ছে। এমনকি অনেকে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন অনেকে। যদিও আইসিএমআর (ICMR) দেওয়া তথ্য অনুযায়ী বলা হয়, এই তথ্য একদমই ভুল। ভ্যাকসিন কিন্তু খুব নিরাপদ। তারা আরও জানায়, ভ্যাকসিনের কারণে কেউ মারা যায়নি।

  • কীভাবে সুস্থ থাকবেন

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হৃদরোগের ঝুঁকি কিন্তু থাকবেই। তাঁর ঝুঁকি কমাতে নিজেদের খুব সচেতন থাকতে হবে। খাওয়ার দাওয়ারে দিকে খুব নজর রাখতে হবে। দৈনন্দিন জীবন খুব ভালোভাবে কাটাতে হবে। সেই সঙ্গে নিত্যদিন ব্যায়াম করতে হবে। তবেই কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। সেই সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+